1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অবিলম্বে জাতীয় নির্বাচনের দাবি জাসাস নেতা সানির

  • আপডেট টাইম : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৮৪ বার

অবিলম্বে জাতীয় নির্বাচনের দাবি জাসাস নেতা সানির

ষ্টাফ রিপোর্টারঃ

জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি প্রধান অতিথির বক্তব্যে বলেন, “তারেক জিয়া জাতিকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে বাংলাদেশে স্থিতিশীল পরিস্থিতি এনেছেন। এই পরিস্থিতি বজায় রাখতে হলে, আমাদের সবার আহ্বান, অবিলম্বে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই নির্বাচনের মাধ্যমে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।”শনিবার (২২ মার্চ) রূপগঞ্জ থানা, তারাব ও কাঞ্চন পৌর জাসাস এর উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, “শেখ হাসিনা পালিয়ে যায়নি, তাকে পালাতে সাহায্য করা হয়েছে। বিগত ১৬-১৭ বছর শেখ হাসিনার যে দুঃশাসন ছিল, তা দেশের মানুষ দেখেছে। স্বাধীনতার পর ১৯৭২ সালে তার পিতার নেতৃত্বে দুর্নীতি, অত্যাচার, নির্যাতন, খুন-খারাবি, গুম-খুন ছিল। বাপ-আর বেটির মধ্যে কোনো পার্থক্য নেই। বাবাকে স্বাধীনতা যুদ্ধের সময় সেইফ এক্সিট দেওয়া হয়েছিল, আর ৫ আগস্ট শেখ হাসিনাকে সেইফ এক্সিট দেওয়া হয়েছে। সে পালিয়ে যায়নি, তাকে সহায়তা করা হয়েছে। তাই ষড়যন্ত্র এখনো চলছে, তারা যে টাকা লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে, বাহিরে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।”ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানা জাসাসের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক এ কে এম আনোয়ার হোসেন সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি মো. স্বপন চৌধুরী। তিনি বলেন, “১৭ বছর অনেক ত্যাগ স্বীকার করেছি। দেশের উন্নয়নে যদি আরও ২-৩ বছর অপেক্ষা করতে হয়, দেশের ভিতকে শক্তিশালী করতে, গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে, সেই ত্যাগ স্বীকার করতেও আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা যারা জাসাস সংগঠনের সাথে জড়িত, আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই। টেন্ডারবাজি, সন্ত্রাস, লুটপাট আমাদের চাওয়া পাওয়া নয়। আওয়ামী লীগ যে পথে হাঁটছে, বিএনপি সেই পথে হাঁটতে পারে না, কারণ আমরা জনগণের প্রত্যাশা ও চেতনাকে ধারণ করি।” স্বপন চৌধুরী আরও বলেন, “তারেক জিয়া বলেছেন, আগামীতে কঠিন পথ পাড়ি দিতে হবে। এই কঠিন পথ অতিক্রম করতে হলে আমাদের জনগণের কাছে যেতে হবে, জনগণের হৃদয় জয় করতে হবে, তাদের সেবা করে ও বিপদে পাশে দাঁড়িয়ে তাদের মন জয় করতে হবে। তাহলেই আমরা জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার সুযোগ পাবো, নয়তো কোনোভাবেই রাষ্ট্রক্ষমতায় যাওয়া সম্ভব হবে না। সুতরাং, আমাদের সকলকে জনগণের জন্য কাজ করতে হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews