1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

শেরপুরে মাহিন্দ্র-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৫

  • আপডেট টাইম : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৯৭ বার

শেরপুরে মাহিন্দ্র-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৫

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে মাহিন্দ্র ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। ২১ মার্চ শুক্রবার রাতে সদর উপজেলার বাজিতখিলার বটতলী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।নিহত মুসলিম (৩০) ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলা গ্রামের সহিজ উদ্দিনের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে যাত্রী নিয়ে শেরপুর থেকে বাজিতখিলার দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। পরে অটোরিকশাটি বটতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রের সাথে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ছয়জন আহত হয়।পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে মুসলিমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে মুসলিম মারা যান।এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জোবায়দুল আলম বলেন, ‘দুটি গাড়িই জব্দ করা হয়েছে। কিন্তু কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় শেরপুর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews