1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁয় মাদ্রাসার ৮০ বিঘা জমিতে আগাছানাশক কীটনাশক স্প্রে করে বোরোধান নষ্ট

  • আপডেট টাইম : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২৫৪ বার

নওগাঁয় মাদ্রাসার ৮০ বিঘা জমিতে আগাছানাশক কীটনাশক স্প্রে করে বোরোধান নষ্ট

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর পোরশা উপজেলার আল জামিআতুল আরাবিয়াহ দারুল হিদায়াহ (পোরশা বড় মাদ্রাসা) মাদ্রাসার ৮০ বিঘা জমিতে ক্ষতিকর আগাছানাশক কীটনাশক স্প্রে করে বোরো ধান নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে সকলের অজান্তে জমিতে কীটনাশক স্প্রে করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পোরশা থানায় লিখিত অভিযোগ করেছেন মাদ্রাসার পক্ষে সেক্রেটারি নজরুল ইসলাম শাহ। পোরশা বড় মাদ্রাসার শিক্ষক সাখাওয়াত হোসেন জানান, মাদ্রাসার ৮০ বিঘা জমি রয়েছে উপজেলার নিতপুর সোহাতি মৌজায়। সেখানকার স্থানীয় কৃষকদের বর্গা হিসাবে চাষাবাদ করতে দেওয়া আছে জমিগুলো। প্রতি বছরের ন্যায় এ বছরও জমিগুলোতে বোরো ধান চাষ করেছেন বর্গাচাষিরা। কিন্তু হঠাৎ করে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে কীটনাশক স্প্রে করে ধানগুলো মেরে ফেলেছে। মাদ্রাসার সেক্রেটারি নজরুল ইসলাম শাহ জানান, ধানগুলো মেরে ফেলায় মাদ্রাসার ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে পোরশা থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Apr »
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews