1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

শ্রীবরদী পৌর বিএনপির সভাপতি অকুল চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে ৫ শতাধিক ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৩৪৮ বার

শ্রীবরদী পৌর বিএনপির সভাপতি অকুল চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে ৫ শতাধিক ঈদ সামগ্রী বিতরণ

শেরপুর প্রতিনিধি :
মুসলমানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শ্রীবরদী পৌর এলাকায় বসবাসরত ৫ শতাধিক দরিদ্র মানুষের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেছেন শ্রীবরদী পৌর বিএনপি’র সভাপতি ও শ্রীবরদী পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী ফজলুল হক চৌধুরী অকুল। নিজস্ব অর্থায়নে গত শুক্রবার ও শনিবার দিনব্যাপী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড, গ্রাম ও মহল্লায় গিয়ে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে দরিদ্র জনগোষ্ঠীদের মাঝে ঈদের উপহার সামগ্রী তুলে দেন সাবেক ছাত্রদল নেতা ও শেরপুর জেলা বিএনপির অন্যতম নেতা ফজলুল হক চৌধুরী অকুল। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই চিনি, দুধ সহ খাদ্য সামগ্রী। পৌর এলাকার উত্তর শ্রীবরদী গ্রামের বাসিন্দা গাজীউর রহমান গাজী বলেন, আত্ম মানবতার সেবায় ঈদ উপলক্ষে আমাদের মাঝে ঈদ সামগ্রী নিয়ে এসেছেন অকুল চৌধুরী। তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। কলাকান্দা গ্রামের বাসিন্দা ইউসুফ আলী বলেন, যেকোনো সমস্যাই আমাদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দেন অকুল চৌধুরী। এ প্রসঙ্গে ফজলুল হক চৌধুরী অকুল বলেন, আমি পৌর এলাকার সন্তান, এ মাটিতেই শৈশব থেকে আমার বেড়ে ওঠা। ছাত্র জীবন থেকেই মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করি। ঈদ উপলক্ষে আমার সামর্থ্য অনুযায়ী ব্যক্তিগত উদ্যোগে পৌর এলাকার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আমার এই সামান্য উপহার। তিনি বলেন বিগত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে নিজের বাড়িতে ঈদ করার ভাগ্যে হয়নি আমাদের। হাসিনার পুলিশ বাহিনী আমাদের বাড়ি ঘরে থাকতে দেয়নি। ফলে শত ইচ্ছা থাকার পরও ঈদ উপলক্ষে পৌরসভা বাসীর জন্য বিগত সময়ে বেশি কিছু করতে পারেনি। ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর মুক্ত মনে এবার আমরা ঈদ উদযাপন করছি। তিনি আরো বলেন ঈদ উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের জন্য দোয়া কামনা করেন সকলের কাছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews