1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁয় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এসি ল্যান্ডের গাড়িচালকসহ গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৮৮ বার

নওগাঁয় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এসি ল্যান্ডের গাড়িচালকসহ গ্রেফতার

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এসি ল্যান্ডের গাড়িচালকসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ছোটবেলালদহ গ্রামের রফিকুল ইসলাম সোহাগ (২৯), বড়পই গ্রামের আশরাফুল ইসলাম সুইট (২৯), বিজয়পুর প্রিন্সিপালের মোড় এলাকার আসাদুজ্জামান মুন্না (২৯) ও বিজয়পুর মধ্যপাড়া গ্রামের নাসির উদ্দিন (২৯)। নাসির উদ্দিন উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) গাড়িচালক হিসেবে মাস্টাররোলে কর্মরত ছিলেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী ও তাঁর স্বামী পেশায় পিকআপচালক। ঈদ উপলক্ষে তাঁদের একমাত্র কন্যাসন্তানকে বাবার বাড়িতে রেখে আসেন ওই নারী। গতকাল রাত সাড়ে ৭টার দিকে স্বামী পিকআপ নিয়ে বের হলে তিনি বাসায় একা ছিলেন। ভুক্তভোগীর অভিযোগ, রাত সাড়ে ১০টার দিকে স্বামীর পূর্বপরিচিত স্বাধীন নামে এক ব্যক্তি দরজায় এসে ডাকাডাকি করেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে ছয়-সাতজন যুবক বাসায় ঢুকে তাঁকে জোর করে ধরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে চারজনকে আটক করলেও অন্যরা পালিয়ে যান। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনুসর রহমান বলেন, ভুক্তভোগী নারী পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুই-তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেপ্তার চার আসামিকে আজ সোমবার আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে। ওই নারীকে শারীরিক পরীক্ষার জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar   May »
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews