1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

গৃহকর্মীকে মারধরের অভিযোগ, যা বললেন পরীমণি

  • আপডেট টাইম : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৪৮৭ বার

গৃহকর্মীকে মারধরের অভিযোগ, যা বললেন পরীমণি

বিনোদন ডেস্ক-

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি আবারও শিরোনামে। এবার এক গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গৃহকর্মী থানায় লিখিত অভিযোগ করেছেন, কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন পরীমণি। বিষয়টি নিয়ে একটি সংবাদমাধ্যমকে পরীমণি জানান, অভিযুক্ত তরুণী তার গৃহকর্মী নন। বরং অসহায়ত্বের কথা বলে তার বাসায় চাকরির জন্য এসেছিলেন। তবে কাজের সক্ষমতা না থাকায় এক মাস পর তাকে বেতন-বোনাসসহ বিদায় দেয়া হয়।পরীমণি বলেন, মেয়েটা চাকরির জন্য এসেছিল। খুব কান্নাকাটি করল। বলল, ‘বের করে দিয়েন না, যে কোনো কাজ করে দেব, আমার কেউ নেই, বাচ্চা নিয়ে না খেয়ে আছি।’ আমার দয়া হলো। কিন্তু সে ছিল প্রতিবন্ধী। পরীমণি বলেন, মেয়েটা চাকরির জন্য এসেছিল। খুব কান্নাকাটি করল। বলল, ‘বের করে দিয়েন না, যে কোনো কাজ করে দেব, আমার কেউ নেই, বাচ্চা নিয়ে না খেয়ে আছি।’ আমার দয়া হলো। কিন্তু সে ছিল প্রতিবন্ধী।

তিনি আরও বলেন, ওর কাজ করার সক্ষমতা ছিল না। তবু আমি বললাম, কাজ করতে হবে না, আমার বাচ্চাদের সঙ্গে খেলবে। কিন্তু সে বারবার টাকা চাইত। অবশেষে ১ মাসের বেতন, ২০ হাজার টাকা, ঈদের বোনাস, নতুন কাপড় দিয়ে বিদায় জানাই। অথচ এখন ব্ল্যাকমেইল করছে।

পরীমণি দাবি করেন, এই ঘটনার পেছনে ষড়যন্ত্র থাকতে পারে। ছবি: অভিনেত্রীর ফেসবুক

পরীমণি দাবি করেন, এই ঘটনার পেছনে ষড়যন্ত্র থাকতে পারে। পরীমণি দাবি করেন, এই ঘটনার পেছনে ষড়যন্ত্র থাকতে পারে। তিনি বলেন, সে খুব স্মার্ট, নিশ্চয়ই এর পেছনে কেউ আছে। কারা তাকে আমার বাসায় পাঠিয়েছে, কাকে ফোন করত, কাকে ছবি পাঠাতো—এসব তদন্ত করলেই সব বেরিয়ে আসবে। আমি ঢাকায় বহু বছর ধরে আছি, আমার কোনো গৃহকর্মী বা গাড়িচালকের পক্ষ থেকে অভিযোগ ওঠেনি। অন্যদিকে, ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, চিত্রনায়িকা পরীমণির বাসার এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই গৃহকর্মী থানায় অভিযোগ করেছেন। আমরা বিষয়টা তদন্ত করে দেখছি ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews