1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

শেরপুরে মানবাধিকার সংস্থা ” আমাদের আইন ” এর নতুন কমিটি গঠন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৮৫ বার

শেরপুরে মানবাধিকার সংস্থা ” আমাদের আইন ” এর নতুন কমিটি গঠন

শেরপুর প্রতিনিধি:

“আন্তরিকতায় পাশে থাকুন দুর্নীতিমুক্ত দেশ গড়ুন” এই স্লোগানকে সামনে রেখে মানবাধিকার সংস্থা ” আমাদের আইন ” এর শেরপুর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০ এপ্রিল রবিবার বটতলাস্থ আমাদের আইনের জেলা কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রথম অধিবেশনে জেলা কমিটির সেক্রেটারি ও কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত মোঃ নাজমুল আলমের সভাপতিত্বে ও ঝিনাইগাতী উপজেলার সাধারণ সম্পাদক এপেক্সিয়ান মো: আলমগীর হোসাইন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক তৌহিদুর রহমান পাপ্পু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শেরপুর জেলা শাখার নির্বাহী সভাপতি সাইফুল ইসলাম, অ্যাডভোকেট ওসমান গনি, সাবেক ছাত্রনেতা মোঃ কামাল হোসেন, প্রভাষক জাহিদ আনোয়ার, আব্দুল হামিদ, খন্দকার দেলোয়ার হোসেন, তাজ কোল্ড স্টোরেজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম, নারীনেত্রী নাহিদ রহমান, দিপা নাসরিন, সাংবাদিক কাকন সরকার, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নারায়ন চন্দ্র শীল, মোঃ আবু জাফরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। পরে দ্বিতীয় অধিবেশনে মোঃ নাজমুল আলমকে চেয়ারম্যান, মোঃ আলমগীর হোসাইনকে সেক্রেটারি ও খাইরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত সকলের স্বাক্ষরিত সভার কার্য বিবরণী কেন্দ্রীয় কমিটিতে অনুমোদনের জন্য প্রেরণ করা হয়। ২১ এপ্রিল এক অনলাইন বার্তায় আংশিক কমিটি অনুমোদন করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়। উল্লেখ্য ২০১২ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রাপ্ত হয় স্কাইটাচ সোসাইটির মানবাধিকার বিষয়ক কার্যক্রম ” আমাদের আইন”। সেই সাথে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অধিদপ্তর থেকে অনুমোদন প্রাপ্ত হয়ে সারা বাংলাদেশের ন‍্যায় শেরপুর জেলাতেও অসহায় দুঃস্থ মানুষকে আইনি সেবা এবং মানবাধিকার রক্ষার জন্য নিরলস ভাবে কাজ করে আসছে সংগঠনটি।মানবাধিকার সংস্থা ” আমাদের আইন” এর জেলা কমিটির নব নির্বাচিত চেয়ারম্যান নাজমুল আলম জানান পূর্বের থেকে আরও গতিশীল ভাবে মানবাধিকার রক্ষায় কাজ করবে আমাদের আইন সংগঠনটি এবং সেই সাথে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের জন্য ইজরাইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার নিমিত্তে সকল মানবাধিকার সংগঠন ও মানবাধিকার কর্মীদের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহবান জানিয়ে এক গণস্বাক্ষর কর্মসূচি পরিচালনার কথা উল্লেখ করেন এবং যাবতীয় কাজে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews