1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁর মহাদেবপুরে বিসমিল্লাহ রাইস মিলের মিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে আরিফ হোসেনের মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৮৭ বার

নওগাঁর মহাদেবপুরে বিসমিল্লাহ রাইস মিলের মিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে আরিফ হোসেনের মৃত্যু

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে বৈদ্যুতিক মিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আরিফ হোসেন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) ভোরে উপজেলা সদরের আখেড়া গ্রামের বিসমিল্লাহ অটোমেটিক রাইস মিলে এ ঘটনা ঘটে। আরিফ উপজেলার চেরাগপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের আলেফ উদ্দীনের ছেলে।স্থানীয়রা জানান, বিসমিল্লাহ অটোমেটিক রাইস মিলের বৈদ্যুতিক মিটার চুরি করার সময় বৈদ্যুতিক শক লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পেট ও হাতের কয়েক স্থানে পুড়ে যাওয়ার ক্ষত চিহ্ন রয়েছে এবং এক হাতে কাটিং প্লাস ধরা ছিল। বৃহস্পতিবার সকালে ওই মিলের কর্মচারী লিপল মিটারের পাশে ঘাসের জমিতে আরিফের লাশ পড়ে থাকতে দেখে। আরিফের ভাই স্বপন জানান, তার ছোট ভাই মাদকাশক্ত হওয়ায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বেশ কিছুদিন আগে বাবা তাকে বাড়ি থেকে বের করে দেন।রাইস মিলের এক কর্মকর্তা জানান, এর আগেও বিভিন্ন সময়ে তাদের বেশ কয়েকটি বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে। মিটার চুরির পর চোরেরা অভিনব কায়দায় বিকাশের মাধ্যমে মোটা অঙ্কের টাকা দাবি করে। পরে টাকা পাঠানো হলে মিটারগুলো ফিরিয়ে দেয় তারা। এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews