1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে মাইক্রোবাসে বিপুল পরিমাণ অস্ত্র সহ গ্রেপ্তার ০২

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৪৯৬ বার

জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে মাইক্রোবাসে বিপুল পরিমাণ অস্ত্র সহ গ্রেপ্তার ০২

মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ১টি একনলা বন্দুক, ১টি দেশীয় রাইফেল ও ৬টি ওয়ান শ্যুটার গান এবং ১টি মাইক্রোবাস উদ্ধারসহ ২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বিশ্বস্তসূত্রে জানা যায় কক্সাবাজার জেলার মহেশখালীর শাপলাপুর এলাকা থেকে কিছু দেশীয় আগ্নেয়াস্ত্রসহ কতিপয় দুষ্কৃতিকারী চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিষয়টি তাৎক্ষনিকভাবে পুলিশ সুপার জনাব মো.সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) কে অবহিত করা হয়। তার নির্দেশক্রমে রাসেল পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার চৌকস অফিসার ও ফোর্সের সমন্বয়ে অপারেশন প্ল্যান প্রস্তুতপূর্বক থানা এলাকার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে সীতাকুন্ড থানাধীন বাঁশবাড়িয়া বাজারে মোকছেদ আলী শাওনের ফার্ণিচারের দোকানের সামনে চেকপোস্টে গাড়ি তল্লাশী করাকালীন একটি যাত্রীবাহী কালো রংয়ের মাইক্রোবাস থামানোর জন্য সংকেত দিলে মাইক্রোবাসটি আঞ্চলিক মহাসড়ক হতে বামদিকে মোড় নেওয়ার চেষ্টা করলে গোয়েন্দা শাখার পুলিশ সদস্যরা মাইক্রোবাসটিকে আটক করতে সক্ষম হয়।মাইক্রোবাসের ড্রাইভার ও তার সহযোগীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তাদের মাইক্রোবাসের বিভিন্ন জায়গায় সুকৌশলে লুকানো অবস্থায় কিছু অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। তখন সাক্ষীদের উপস্থিতিতে মাইক্রোবাসের ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থা হতে ৬(ছয়) টি ওয়ান শ্যুটার গান ১টি দেশীয় তৈরী রাইফেল ১টি এক নলা বন্দুক উদ্ধারপূর্বক জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় জানায় যে, তারা দীর্ঘদিন ধরে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় করে এবং উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসমূহ মহেশখালী থানা এলাকা হতে সংগ্রহপূর্বক বিক্রয়ের উদ্দেশ্যে নোয়াখালী নিয়ে যাচ্ছিল।গ্রেফতারকৃত আসামী ১) মোঃ মনির হোসেন (৪৫), পিতা- কাঞ্চন ঢালি, মাতা- নুরজাহান বেগম, গ্রাম- ইছাকাঠি (মাঝি বাড়ি), ওয়ার্ড নং-২৯, ইছাকাঠি ইউনিয়ন, থানা- বিমানবন্দর, ডাকঘর-কাশীপুর, জেলা-বরিশাল ও ২) মোঃ মনির হোসেন (৪৮), পিতা- জয়নাল আবেদীন, মাতা- মনোয়ারা বেগম, গ্রাম-শাম উদ্দিন পাটোয়ারী বাড়ি, পাঁচঘরিয়া, ওয়ার্ড নং-০৫, ০২নং রামনারায়নপুর ইউপি, ডাকঘর- সোবাহানপুর বাজার, থানা- চাটখিল, জেলা- নোয়াখালী’ দ্বয় অবৈধভাবে ৮টি আগ্নেয়াস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে মাইক্রোবাসের ভিতরে সু-কৌশলে জ্ঞাতসারে নিজেদের দখলে ও হেফাজতে রেখে ১৮৭৪ এর ১৯-এ ধারার অপরাধ করেছে। এ সংক্রান্তে আসামীদের বিরুদ্ধে সীতাকুন্ড থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সীতাকুন্ড মডেল থানার মামলা নং-০৩

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews