1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁয় জিআই পণ্যের নিবন্ধন পেলো জনপ্রিয় আম নাক ফজলি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৪১৭ বার

নওগাঁয় জিআই পণ্যের নিবন্ধন পেলো জনপ্রিয় আম নাক ফজলি

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

বরিশালের আমড়া ও দিনাজপুরের বেদানা লিচুর পর এবার নওগাঁর জনপ্রিয় আম নাক ফজলি। বদলগাছীর “নাক ফজলি আম” ভৌগোলিক নির্দেশক বা জিআই (জিওগ্রাফিক্যাল ইনডিকেশন) পণ্যের স্বীকৃতি পেয়েছে। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় জাতীয় ও আন্তর্জাতিক বাজারে বদলগাছীর “নাক ফজলি আম” এর পরিচিতি ও চাহিদা বাড়বে। আজ (৬ এপ্রিল) বদলগাছী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত (পহেলা মে) বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বদলগাছী উপজেলার “নাক ফজলি আম” চাষী সমবায় সমিতি লি: এর সভাপতি এ্যাডভোকেট মোজাফ্ফর হোসেনের হাতে সনদ হস্তান্তর করেন। তিনি আরো বলেন, বদলগাছীর “নাক ফজলি আমের” সুখ্যাতি রয়েছে দেশ জুড়ে। স্বাদে মিষ্টি ও সুস্বাদু; যা অন্যান্য অঞ্চলের আম থেকে আলাদা হয়ে থাকে। এটি শুধু একটি সুস্বাদু ফল নয়, এ অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষিভিত্তিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এর স্বাদ,পুষ্টিগুণ এবং বহুমুখী ব্যবহার সারাদেশে পরিচিতি দিয়েছে। উল্লেখ্য, গত ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে বদলগাছীর নাক ফজলি আমের পক্ষে জিআই নিবন্ধন পেতে পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরের রেজিস্ট্রারের কাছে আবেদন করেন। এরপর নওগাঁ জার্নাল নং ৫৬ প্রকাশিত হওয়ার পর বিধিবদ্ধ ২ মাস সময় অতিক্রান্ত হয়েছে। তৃতীয় কোন পক্ষ বিরোধিতার নোটিশ দাখিল করেননি। এমতাবস্থায়, ভৌগোলিক নির্দেশক পণ্যের সনদ পায় নওগাঁর বদলগাছীর “নাক ফজলি আম”।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews