1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁর মহাদেবপুরে ডেভিল হান্ট অপারেশনে আওয়ামীলীগের সহসভাপতি সাংগঠনিক সম্পাদকসহ ৬ নেতাকর্মী গ্রেপ্তার

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১২৬ বার

নওগাঁর মহাদেবপুরে ডেভিল হান্ট অপারেশনে আওয়ামীলীগের সহসভাপতি সাংগঠনিক সম্পাদকসহ ৬ নেতাকর্মী গ্রেপ্তার

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে ডেভিল হান্ট অপারেশনে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ ৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) রাতভর ও শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামীদের শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মহাদেবপুর উপজেলার আওয়ামী লীগের সহ সভাপতি, বাসষ্ট্যান্ড এলাকার আফজাল হোসেনের ছেলে ডা: মজিবর রহমান, উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কায়েস্থপাড়ার মৃত মোসলেম উদ্দীনের ছেলে মো. এমদাদুল হক, উপজেলার আওয়ামী লীগের সদস্য আজিপুর পূর্বপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দীনের ছেলে আব্দুল জলিল, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য শরমইল গ্রামের ভিকু মন্ডলের ছেলে বাদের আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক সদরের স্কুল পাড়ার মৃত আব্দুর রউফ মন্ডলের ছেলে মো. রাহিদুজ্জামান রাহিদ, সদর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য খোশালপুর গ্রামের উপছের আলীর ছেলে মো. রানা। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে বৃহস্পতিবার মধ্য রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামীদের শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews