1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

নাটোরের বাগাতিপাড়ায় একটি পিস্তল ২ রাউন্ড গুলিসহ মোটরসাইকেল জব্দ

  • আপডেট টাইম : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৪৮১ বার

নাটোরের বাগাতিপাড়ায় একটি পিস্তল ২ রাউন্ড গুলিসহ মোটরসাইকেল জব্দ

নাটোর প্রতিনিধি-

নাটোরের বাগাতিপাড়ায়  ২ রাউন্ড গুলিসহ পিস্তল ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।এসময় দুর্বত্তরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়।  শুক্রবার (৯ মে) রাত ১০টা ৫০ মিনিটের দিকে বাগাতিপাড়া উপজেলার পকেট খালি পুলিশ ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত ১০টা ৫০ মিনিটের দিকে বাগাতিপাড়া মডেল থানার অন্তর্গত পকেট খালি ক্যাম্পে পুলিশের একটি টিম রাত্রিকালীন চেকপোস্ট ডিউটি করছিল। এ সময় আড়ানী থেকে পুঠিয়ার দিকে একটি মোটরসাইকেল যাচ্ছিলে।  পুলিশ মোটরসাইকেল আরোহীদের থামার সিগনাল দিলেও তারা দ্রুত গতিতে পালিয়ে যেতে চেষ্টা করে। কিন্তু মোটরসাইকেলটি উল্টে গেলে তারা মোটরসাইকেল ফেলেই  দৌড়ে পালিয়ে যায়।যাওয়ার সময় একজনের শরীর থেকে কাপড়ে মোড়ানো দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল মাটিতে পড়ে যায়।পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিসহ পিস্তল এবং রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটি উদ্ধার করে।বাগাতিপাড়া মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান জানান, ‘অজ্ঞাত ওই দুই ব্যক্তিকে ধরতে পুলিশের অভিযান চলছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews