1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁর মান্দা বড়পই পরকীয়ার প্রেমের জেরে বিজিবি সদস্য রানাকে আটক করে গণপিটুনি

  • আপডেট টাইম : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৭৯ বার

নওগাঁর মান্দা বড়পই পরকীয়ার প্রেমের জেরে বিজিবি সদস্য রানাকে আটক করে গণপিটুনি

উজ্জ্বল কুমার সরকার জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় প্রতিবেশি নারীর সঙ্গে পরকীয়ার জেরে রানা হামিদ (৩৮) নামের এক বিজিবি সদস্যকে আটকের পর গণপিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। এর পর রাতভর তাকে বেঁধে রাখা হয়। গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়পই পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গণপিটুনির শিকার রানা হামিদ উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পই পূর্বপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কাসেমের ছেলে। বিজিবির ল্যান্স কর্পোরাল পদে বান্দরবানে কর্মরত আছেন তিনি। আজ সোমবার বেলা ১০টার দিকে মান্দা থানা পুলিশ বিজিবি সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। সংবাদ পেয়ে নওগাঁ বিজিবি ১৬ ব্যাটেলিয়ানের একটি টিম মান্দা হাসপাতাল থেকে রানা হামিদকে হেফাজতে নিয়েছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা জুয়েল রানা জানান, বিজিবি সদস্য রানা হামিদের সঙ্গে কুসুম্বা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি শহিদুল ইসলামের স্ত্রীর পরকীয়া সর্ম্পক নিয়ে এলাকায় কানাঘুষা ছিল। রোববার রাত সাড়ে ১২টার দিকে রানা হামিদ ওই নারীর ঘরে প্রবেশ করে অনৈতিক কাজে লিপ্ত হন। এ সময় ওই নারীর স্বামী শহিদুল ইসলাম স্থানীয় লোকজনের সহায়তায় বিজিবি সদস্য রানা হামিদকে আটক করেন। পরে বিক্ষুব্ধ লোকজন তাকে গণপিটুনি দেন। মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওই নারীর স্বামী শহিদুল ইসলাম বলেন, ‘আমার স্ত্রীর সঙ্গে বিজিবি সদস্য রানা হামিদ পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন। রোববার রাত সাড়ে ১২টার দিকে আমার শয়নঘরের পাশের একটি কক্ষে তাদের হাতেনাতে ধরে ফেলি। এ সময় ধস্তাধস্তিতে আমি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr   Jun »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews