1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বেনাপোলে জনসভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৬১ বার

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বেনাপোলে জনসভা অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধিঃ

আগামী ১৭ মে খুলনায় অনুষ্ঠিতব্য “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মহাসমাবেশ” সফল করার লক্ষ্যে  বেনাপোল বাজারে এক প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৪ মে)  বিকালে  শার্শা উপজেলা ও বেনাপোল পৌর জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে এই জনসভা অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা যুবদলের আহবাহক মোস্তাফিজ্জোহা সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা। এসময়  বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু, সাবেক সংসদ সদস্য (৮৫-১) মফিকুল হাসান তৃপ্তি, সভাপতি হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু। যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসলাম শেখ, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দল আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, বেনাপোল পৌর সেচ্ছাসেবক দল যুগ্মআহবায়ক,মফিজুর রহমান, যশোর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম টিপু, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব মোঃ রায়হানুজ্জামান দিপু,বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক মোঃ শহীদ আলী। যুবদল নেতা সেলিম হোসেন আশা, শহিদুল ইসলাম শহিদ, ওমর ফারুক, এবং শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম চয়ন। বক্তব্যে নেতৃবৃন্দ খুলনার সমাবেশকে সফল করতে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান। যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, “শার্শা উপজেলা বিএনপির সকল ইউনিট এক কাতারে হয়ে খুলনার মহাসমাবেশে যোগ দেবে। এটি হবে তারুণ্যের ঐতিহাসিক এক সমাবেশ। বেনাপোল পৌর যুবদলের মোঃ রায়হানুজ্জামান বলেন, “আওয়ামী ফ্যাসিস্টদের ছড়ানো গুজব ও অপপ্রচারের জবাব তরুণ সমাজ রাস্তায় নেমে দিবে। আমরা শক্ত হাতে এসব প্রতিহত করব। যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক বলেন, “প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশের তরুণরা জেগে উঠেছে। আমাদের সবাইকে তার হাতকে আরও শক্তিশালী করতে হবে। যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা বলেন, “শার্শার মাটি বিএনপির ঘাঁটি—আজকের জনসভা সেটিই প্রমাণ করেছে। খুলনার সমাবেশ সফল করতে সবাইকে মাঠে থাকতে হবে।সভা শেষে একটি বিশাল প্রচার মিছিল বের করা হয়, যা বেনাপোল ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr   Jun »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews