1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

শেরপুর জেলার ন্যায্য উন্নয়নের দাবীতে নাগরিক মানববন্ধন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৮৬ বার

শেরপুর জেলার ন্যায্য উন্নয়নের দাবীতে নাগরিক মানববন্ধন

শেরপুর প্রতিনিধি :

“উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আসুন একসাথে দাঁড়ায়, দাবী আদায়ে আওয়াজ তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ন্যায্য উন্নয়নের দাবীতে নাগরিক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পৌর শহরের অষ্টমীতলা থেকে খোয়ারপাড় শাপলা চত্তর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কের দু’পাশে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।শেরপুর প্রেসক্লাবের আয়োজনে স্মরণকালের বিশাল এই মানববন্ধনে দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেনী পেশার প্রায় লক্ষাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধনটি জনস্রোতের রুপ নেয়। মানববন্ধন চলাকালে থানা মোড় চত্তরে শেরপুর প্রেসক্লাবে সভাপতি কাকন রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া শেরপুর জেলাকে এগিয়ে নিতে শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য সেবা, কৃষি ও শিল্প, যোগাযোগ এবং পর্যটনের বিকাশের দাবী জানিয়ে বক্তব্য রাখেন, মানববন্ধনে জেলা বিএন‌পির সা‌বেক সভাপ‌তি ও সা‌বেক সংসদ সদস্যন মাহমুদুল হক, শেরপুর ডা‌য়াবে‌টিক স‌মি‌তির সভাপ‌তি রা‌জিয়া সামাদ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি সিরাজুল ইসলাম, ফজলুর রহমান তারা, শফিকুল ইসলাম মাসুদ, জেলা আইনজী‌বী স‌মি‌তির সভাপ‌তি এম কে মুরাদুজ্জামান, জেলা জামায়াতে ইসলামীর আমীর হাফিজুর রহমান, সাবেক সেক্রেটারী মাওলানা আব্দুল বাতেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা ফারুক আহমেদ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান, এনসিপি প্রতিনিধি লিখন মিয়া, শেরপুর সরকারি ম‌হিলা ক‌লে‌জের অধ্যনক্ষ আ জ ম রেজাউল ক‌রিম খান, মডেল গার্লস ক‌লে‌জের অধ্য্ক্ষ (ভারপ্রাপ্ত) এ বি এম মামুনুর র‌শিদ, শেরপুর চেম্বার অব কমা‌র্স অ্যান্ড ইন্ডালস্ট্রিজের ভারপ্রাপ্ত সভাপ‌তি আরিফ হো‌সেন, ট্রাক মা‌লিক স‌মি‌তির সভাপ‌তি আউয়াল চৌধুরী প্রমুখ।উক্ত মানববন্ধনে শেরপুর জেলার ৫ উপজেলার গণমাধ্যমকর্মী, বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক শিক্ষার্থী সহ দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেনী পেশার নারী ও পুরুষরা ন্যায্য অধিকার আদায়ে অংশগ্রহন করেন।উল্লেখ্য, স্বাধীনতা ৫৪ বছরেও শেরপুর জেলায় কাংখিত দৃশ্যমান তেমন উন্নয়ন না হওয়ায় শেরপুরে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews