1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁয় দৈনিক ‘সংবাদ’এর গৌরবের ৭৫ বছর পর্দাপণে কেক কেটে উদযাপন

  • আপডেট টাইম : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৩৫৭ বার

নওগাঁয় দৈনিক ‘সংবাদ’এর গৌরবের ৭৫ বছর পর্দাপণে কেক কেটে উদযাপন

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে জাতীয় দৈনিক “সংবাদ” এর গৌরবের ৭৫ বছরে পর্দাপণ উদযাপন হয়েছে। উদযাপন উপলক্ষে ১৭ মে (শনিবার ) বিকেল ৩ টায় সংবাদ পরিবার নওগাঁর আয়োজনে বদলগাছী উপজেলা প্রতিনিধি সানজাদ রয়েল সাগর এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বদলগাছী প্রেসক্লাবের সভাপতি সহিদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল, উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান, প্রাণিসম্পদ অফিসার ডা: রিপা রানী, থানা অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলম, প্রথম আলোর নওগাঁ জেলা প্রতিনিধি ওমর ফারুক ও বদলগাছী প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবুজার গিফারী প্রমূখ।অনুষ্ঠানে সংবাদ এর বদলগাছী উপজেলা প্রতিনিধি সানজাদ রয়েল সাগর তার স্বাগত বক্তব্যের মাধ্যমে “সংবাদ” পত্রিকা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি তাঁর বক্তব্যে বলেন এরকম একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সংবাদ পরিবারকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং দৈনিক সংবাদের আগামীতেও আরো সফলতা কামনা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বলেন, ‘সংবাদ’ ইতিহাস বহুল একটি পত্রিকা। এই পত্রিকাটি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনার ধারক একটি পত্রিকা। এবং দেশের যে কোন সংকট মূহুর্তে দীর্ঘদিন যাবৎ এই পত্রিকাটি তথ্যবহুল সংবাদ উপস্থাপন করে আসছে। সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের নির্ভরযোগ্য মাধ্যম দৈনিক ‘সংবাদ’। সংবাদ এর এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে বলে আমি আশা করছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, সমাজসেবা অফিসার রাজীব হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মাঝাহারুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, নির্বাচন অফিসার তাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ রানা ও সম্পাদক নূও ইসলাম, উপজেলা স্কাউটের সাধার সম্পাদক লিটন হোসেন, দেউলিয়া শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সহ বদলগাছী উপজেলা ও জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংবাদের নওগাঁ জেলা প্রতিনিধি কাজী কামাল। সভাপতির সমাপনী বক্তব্য শেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews