1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁর নগর ব্রীজে এলাকায় দিনে-দুপুরে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২১৩ বার

নওগাঁর নগর ব্রীজে এলাকায় দিনে-দুপুরে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধি-

নওগাঁ জেলার রাণীনগর উপজেলায় ফিল্মি স্টাইলে দিনে-দুপুরে হামলা চালিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে উপজেলার নগরব্রিজ এলাকায় মাখলুদ হোসেন (২১) নামে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাত করে কয়েক লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বর্তমানে শিক্ষার্থী গুরুত্বর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এসময় তারা ধারালো খুর দিয়ে মাখলুদের একটি কান কেটে দেয়, কোমড়ে আঘাত ও পাইপ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করে। মারপিটে মাখলুদ রাস্তায় জ্ঞান হারিয়ে পড়ে গেলে দুর্বৃত্তরা ব্যাগে থাকা সাড়ে পাঁচ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে একজন ভ্যান চালক মাখলুদকে উদ্ধার করে পরিবার ও স্বজনদের খবর দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত মাখলুদ হোসেন উপজেলার চকাদিন (ত্রিমোহনী) ওসমান গুনির ছেলে।সে নওগাঁ সরকারি কলেজের একজন শিক্ষার্থী। এ ঘটনায় মাখলুদের পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে। আহত শিক্ষার্থী মাখলুদের মা ফাতেমা জান্নাত বলেন, মাখলুদকে বিদেশ পাঠাবো। তাই সে তার মামার কাছ থেকে সাড়ে পাঁচলাখ টাকা নিয়ে সদর উপজেলার পারবাঁকাপুর গ্রাম থেকে বাড়িতে ফিরছিলো। পথে দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার নগরব্রিজের উপর ৮ থেকে ১০ জন সন্ত্রাসী মিলে মাখলুদের পথরোধ করে হামলা করে। এ সময় তাদের ধারালো খুর দিয়ে মাখলুদের কানে, কোমড়ে আঘাত করাসহ তাকে বেদম মারপিট করে মৃত ভেবে রাস্তায় ফেলে রেখে টাকার ব্যাগ নিয়ে চলে যায়। পরে খবর পেয়ে স্থানীয়দের সহযোগীতায় তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই এলাকার কতিপয় দুষ্কৃতিকারী ছেলেদের একটি সংঘবদ্ধ দল আছে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্ম করে আসছে। তারাই আমার ছেলেকে হয়তো বা পূর্বশত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটিয়েছে। আমি গরীব মানুষ। এখন এতোগুলো টাকা কিভাবে পূরণ করবো। আমি পুলিশ প্রশাসনের কাছে এমন নির্মম ঘটনার সুবিচার প্রার্থনা করছি। কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু বলেন, গত ৫ আগস্টে নতুন বাংলাদেশের জন্মের পর থেকে নগরব্রীজ এলাকার কতিপয় দুষ্কৃতিকারী ছেলেদের একটি সংঘবদ্ধ দল আত্মপ্রকাশ করেছে।   যে দলের সদস্যরা বিভিন্ন সময় সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নানা ভাবে জিম্মি ও হয়রানী করে অর্থ হাতিয়ে নিচ্ছে। এছাড়া তারা উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন ধরণের অপকর্ম করে আসছে। তারই ধারাবাহিকতায় মাখলুদ ছেলের উপর সন্ত্রাসী বর্বর হামলা চালিয়েছে ওই সংঘবদ্ধ দলের সন্ত্রাসীরা। এই বিষয়টি প্রশাসনকে একাধিকবার জানানোর পরও এখন পর্যন্ত দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ না করার কারণে তাদের দৌরাত্ম দিন যতই যাচ্ছে উদ্বেগজনক হারে ততই বৃদ্ধি পাচ্ছে। রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, খবর পেয়ে ইতোমধ্যে হাসপাতালে পুলিশ গিয়ে তথ্যাদি সংগ্রহ করেছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr   Jun »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews