1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

শেরপুরে ভূমি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৮৩ বার

শেরপুরে ভূমি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি:

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের ভূমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে ভূমি মেলা ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে রবিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি মন্ত্রনালয়ের ভূমি সংষ্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের আয়োজনে ৩ দিন ব্যাপী ভূমি মেলা ২০২৫ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে র‌্যালি শেষে ৩ দিন ব্যাপি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ভূমি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এসময় উপস্থিত, পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাঃ হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল চৌধুরী, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান প্রমুখ। এসময় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, ভূমি সেবা জনগণের মাঝে সর্বোচ্চ সেবা দিতে হবে, যাতে আগের মত দৌড়াদৌড়ি করতে না হয়, এখন ডিজিটাল যুগে গ্রাহকদের সেবা নিশ্চিত করতে হবে। কোন প্রকার দুর্নীতি ও অনিয়ম করা যাবে না। এছাড়াও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি বলেন, বর্তমানে গ্রাহকরা আগের তুলনায় অনেক সুবিধা পাচ্ছেন, গ্রাহকের সেবার মান অনেক বৃদ্ধি পেয়েছে, মেলার মাধ্যমে গ্রাহকরা অনেক ভূমি সেবার বিষয়ে শিখতে ও জানতে পারবেন। বর্তমানে দালালদের স্থান নেই অল্প খরচে ভূমি সেবা নিতে পারবেন।আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ ভূমি মেলা চলবে। আগামী ২৭ মে শেষ হবে মেলা। এই মেলা উপলক্ষে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস চত্বরে ভূমি সেবা স্টল বসানো হয়েছে। উপজেলার সেবা প্রত্যাশী ব্যক্তিরা ওই স্টল গুলো থেকে ভূমি সক্রান্ত যে কোন সেবা পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews