1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩৫২ বার

শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও কর্মক্ষেত্রে সুদৃঢ় মনোবল বৃদ্ধির লক্ষ্যে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে) সকাল সাড়ে ৮ টায় পুলিশ লাইনস্ প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার প্যারেডে উপস্থিত অফিসার ও ফোর্সের শারীরিক ফিটনেস এবং টার্ন আউট এর উপর ভিত্তি করে পুলিশ সদস্যদেরকে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার তাঁর বক্তব্যে প্যারেডে শৃঙ্খলা এবং সামগ্রিক বিষয়াদি নিয়ে সন্তোষ প্রকাশ করে উপস্থিত অফিসার-ফোর্সকে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসাধারণের সাথে উত্তম ব্যবহার এবং পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান-সহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন পুলিশ লাইন্সের আরআই মোঃ ইসরাফিল হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews