1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁয় পুকুরের পানিতে ডুবে আরিফ নামে এক শিশু মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৬৭ বার

নওগাঁয় পুকুরের পানিতে ডুবে আরিফ নামে এক শিশু মৃত্যু

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধি-

নওগাঁর বদলগাছীতে খেলতে গিয়ে অসাবধানতা বসত পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো (৭) বছরের শিশু আরিফের। শিশু আরিফের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের চকতাহের গ্রামে।নিহত আরিফ বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের মামুন হোসেনের ছেলে সে ঝাড়ঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী। থানা ও স্থানীয়রা জানান, সোমবার ২৬ মে বিকেল ৩টার দিকে বাড়ির পাশে পুকুরের পাশে খেলতে যায় মামুনের ছেলে আরিফ। খেলার ছলে হটাৎ পাশে থাকা পুকুরে পড়ে পানির নিচে ডুবে গেলে সাথে থাকা আরেক শিশু সোনিয়া দৌড়ে এসে ঘটনাটি চাচা কালু মন্ডলকে জানায়। কালু মন্ডল সহ স্থানীয় গ্রামের লোকজন দৌড়ে গিয়ে ডুবে যাওয়া স্থানে নেমে শিশু আরিফকে উদ্ধার করে নিকটস্থ আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করে। খবরপেয়ে সন্ধ্যা ৬টার দিকে বদলগাছী থানা পুলিশের এস আই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এ বিষয়ে বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহত শিশুর লাশের সুরতহাল রিপোর্ট করে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr   Jun »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews