1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁয় একদিনের ব্যবধানে ৯টি গরু-ছাগল চুরি,চোরের অত্যাচারে দিশেহারা মানুষ

  • আপডেট টাইম : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৫৪৪ বার

নওগাঁয় একদিনের ব্যবধানে ৯টি গরু-ছাগল চুরি,চোরের অত্যাচারে দিশেহারা মানুষ

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে একদিনের ব্যবধানে ফের দুটি গরু এবং দুটি ছাগল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের রঞ্জনিয়া পাকার পাথা মোড়ের মৃত আব্দুস ছামাদের ছেলে কৃষক ডবলু প্রামানিকের বাড়ী থেকে এই চুরির ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার পারইল ইউনিয়নের মাঝগ্রামের আজিজুল হকের বাড়ী থেকে কোরবানীর গরুসহ দুটি গরু এবং সাতটি ছাগল চুরি হয়ে যায়। কৃষক ডবলু প্রামানিক জানান, শুক্রবার সন্ধ্যায় গরু-ছাগল গোয়াল ঘরে তুলে তালা দিয়ে ঘুমিয়ে পরেন। রাত অনুমান তিনটা নাগাদ ঘুম থেকে ওঠে গোয়াল ঘরের বৈদ্যুতিক ফ্যান বন্ধ করে আবারো ঘুমিয়ে পরেন। ভোর সাড়ে চারটা নাগাদ ঘুম থেকে ওঠে বাহিরে বের হতে চাইলে দেখতে পান বাহির থেকে দরজার শিকল আটকানো রয়েছে। এরপর স্থানীয়দের সহযোগিতায় শিকল খুলে বাহিরে বের হন। তিনি জানান,চোরেরা বাড়ীর প্রাচীরের ইট খুলে বাড়ীর মধ্যে প্রবেশ করে। এর পর মেইন গেটের এবং গোয়াল ঘরের দরজার তালা কেটে প্রায় তিন লাখ টাকা দামের দুটি গরু এবং প্রায় ৩০হাজার টাকা দামের দুটি ছাগল চোরেরা চুরি করে নিয়ে গেছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার পারইল ইউনিয়নের মাঝগ্রামের আজিজুল হকের বাড়ীর প্রাচীর টপগে বাড়ীতে প্রবেশ করে মেইন গেটের এবং গোয়াল ঘরের তালা কেটে কোরবানীর গরুসহ দুটি গরু এবং সাতটি ছাগল চুরির ঘটনা ঘটেছে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন,এঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews