1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁয় পুলিশের ওপরে হামলা ও হত্যাকারী পালাতক আসামি হাবিব আলী গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২৫৭ বার

নওগাঁয় পুলিশের ওপরে হামলা ও হত্যাকারী পালাতক আসামি হাবিব আলী গ্রেফতার

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারায় পুলিশের ওপর হামলা, হত্যাকারী, ছিনতাই এবং গণপিটুনির মাধ্যমে হত্যা মামলার অন্যতম প্রধান পলাতক আসামী হাবিব আলী (২২) কে নওগাঁর আত্রাই থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। র‌্যাব সূত্রে জানা যায়, গত রাত ১২টা ১৫ মিনিটে নওগাঁ জেলার আত্রাই থানাধীন শাহাগোলা রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হাবিবকে গ্রেপ্তারকরা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত হাবিব নওগাঁর আত্রাই থানার গোয়ালবাড়ী গ্রামের এমদাদুল হকের ছেলে। প্রসঙ্গত, গত ৪ এপ্রিল ২০২৫ তারিখে রাজশাহীর বাগমারা থানার রনশিবাড়ী গ্রামে পূর্ব শত্রুতার জেরে আমিনুল ইসলাম ওরফে আমিরুল নামের এক ব্যক্তি ধারালো ছুরি দিয়ে রাজ্জাক প্রামাণিককে হত্যা করে। স্থানীয় জনতা হত্যাকারীকে আটক করে রাখলে, খবর পেয়ে বাগমারা থানা পুলিশ তাকে হেফাজতে নেওয়ার চেষ্টা করে। কিন্তু ওই সময় উত্তেজিত ১০০০-১২০০ জনের একটি জনতা পুলিশকে লক্ষ্য করে লাঠি ও ইট নিয়ে হামলা চালায় এবং পুলিশের কাছ থেকে আসামী আমিরুলকে ছিনিয়ে নেয়। পরে ওই জনতা পরিকল্পিতভাবে আমিনুলকে লাঠি ও ইট দিয়ে পিটিয়ে হত্যা করে। এই নারকীয় ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পুলিশ বাদী হয়ে বাগমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পরপরই আসামিরা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়। র‌্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীদের অবস্থান শনাক্তে কাজ করে। এরই ধারাবাহিকতায় গত ২০ মে চট্টগ্রাম থেকে দুইজন আসামীকে গ্রেফতার করা হয়। এরপর গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করে অবশেষে গত রাতেই হাবিব আলীকে গ্রেপ্তারকরা হয়। গ্রেপ্তারকৃত হাবিবকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহীর দূর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May   Jul »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews