1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

নওগাঁয় বালুবাহী ট্রাকের চাপায় আব্দুর রশিদ নামে এক সেনা সদস্য নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৪৮ বার

নওগাঁয় বালুবাহী ট্রাকের চাপায় আব্দুর রশিদ নামে এক সেনা সদস্য নিহত

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে বালুবাহী ট্রাকের চাপায় আব্দুর রশীদ চৌধুরী (৬০) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলার ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক সড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য উপজেলার বিহারীনগর এলাকার মৃত হবিবুর রহমান চৌধুরীর ছেলে। পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার আমাইতাড়া বাজার থেকে আব্দুর রশীদ চৌধুরী বাইসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর পড়ে গেলে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা ট্রাকটিকে ধাওয়া করে চালককে আটক করে থানা পুলিশে হস্তান্তর করে। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews