1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁয় যৌতুকের দাবিতে হাত-পা বেঁধে শারীরিকভাবে নির্যাতনের পর চুল কেটে নিল তার স্বামী

  • আপডেট টাইম : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৯৯ বার

নওগাঁয় যৌতুকের দাবিতে হাত-পা বেঁধে শারীরিকভাবে নির্যাতনের পর চুল কেটে নিল তার স্বামী 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে যৌতুকের দাবীতে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতনের পর ঘরে আটকে রেখে এক গৃহবধুর মাথার চুল কেটে নেয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। পুলিশ ওই গৃহবধুর স্বামী মিনহাজ হোসেনকে আটক করে মঙ্গলবার (১০ জুন) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। ঘটনাটি ঘটেছে ঈদের পরের দিন গত রোববার বিকালে উপজেলার শিবরামপুর দক্ষিণপাড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, প্রায় ৪ বছর পূর্বে একই গ্রামের হারুন অর রশিদের মেয়ে হেরা খানমের (২০) সাথে জিয়াউল হকের ছেলে মিনহাজ হোসেনের বিয়ে হয়। তাদের সংসারে আড়াই বছরের একটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকলোভী মিনহাজ যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে আসছিল। ঈদের পরের দিন রোববার বিকেলে আবারও যৌতুকের দাবীতে স্ত্রী হেরা খাতুনকে হাত-পা বেঁধে ঘরে আটকে রেখে মারপিট করতে থাকে। মারপিটের একপর্যায়ে কাঁচি দিয়ে তার মাথার চুল কেটে নাড়া করে দেয়। পরে তার হাত-পা বাঁধা অবস্থায় ঘরে আটকে রেখে পালিয়ে যায় স্বামী মিনহাজ। সন্ধ্যার দিকে তার চেঁচামেচিতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। খবর পেয়ে পরদিন সোমবার বিকেলে হেরার বাবা-মা ঢাকা থেকে এসে মেয়ের চিকিৎসা করান। গৃহবধু হেরার বাবা হারুন জানান, অভাবের সংসারে পেটের দায়ে ঢাকায় রিকসা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। ঈদের বাড়ি আসতে পারেননি তারা। মেয়েকে নির্যাতনের খবর পেয়ে সোমবার বিকেলে ঢাকা থেকে এসে মেয়ের চিকিৎসা করান। তার মেয়ে এখনও হাসপাতালে চিৎিসাধীন রয়েছেন।তিনি আরও জানান, বিয়ের পর থেকেই যৌতুকের দাবীতে জামাই মিনহাজ তার মেয়েকে নির্যাতন করে আসছে। রবিবার বিকেলে আবারও যৌতুকের দাবীতে হাত-পা বেঁধে মারপিট করে ৩-৪ ঘন্টা ঘরে আটকে রেখে মাথার চুল কেটে নাড়া করে দিয়েছে। জামাই মিনহাজ এর আগে তাকে এবং তার স্ত্রীকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাতসহ বিভিন্ন সময়ে মারপিট করেছে। এ ঘটনায় হারুন অর রশিদ বাদী হয়ে মিনহাজ হোসেনকে আসামী করে মহাদেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মহাদেবপুর থানার (ওসি) মো. শাহীন রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তার আসামী মিনহাজকে আটক করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May   Jul »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews