1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁর মহাদেবপুর চকগোবিন্দপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৪৪০ বার

নওগাঁর মহাদেবপুর চকগোবিন্দপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামীর মহাদেবপুর শাখার আয়োজনে ঈদের চকগোবিন্দ গ্রামের একটি বাংলা চাতালে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে আমীর আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ মাহফুজুর রহমান। প্রধান আলোচক ছিলেন জেলা জামায়াতের আমীর ও জাতীয় সংসদ নির্বাচনে ৪৯ নওগাঁ-৪ মান্দা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার মো. আব্দুর রাকিব। উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সাজ্জাদুল ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রফিক, নওগাঁ জেলা ছাত্র শিবিরের সভাপতি সারোয়ার হোসেন, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা জাহিদুল ইসলাম, মহাদেবপুর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ইউসুফ আলী, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নুর ইসলাম, চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. আরিফ উদ্দিন মোল্লা, সফাপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. আশরাফুল ইসলাম, ভীমপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল লতিফসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা। আলোচনা সভার শুরুতে প্রধান অতিথি তার বক্তব্যে তিনি জুলাই বিপ্লবে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। এসময় তিনি আন্দোলনে আহতদের রোগমুক্তি কামনা করে বলেন, আজ পুরো জাতি যখন স্ব-পরিবারে ঈদ আনন্দ উপভোগ করছে ঠিক তখন জুলাই বিপ্লবে আহতরা পরিবার ছেড়ে অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যারা শহীদ হয়েছেন তাদের পরিবার আজ প্রথম তাদের ছাড়া কুরবানীর ঈদ পালন করছে। এটা যে কতটা কষ্টদায়ক একমাত্র ভুক্তভোগীদের পরিবারের সদস্যরাই বুঝতে পারছে। জুলাই বিপ্লবের চেতনাকে আমাদের লালন করতে হবে। এখন সময় এসেছে দেশের মানুষকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার। তিনি আরও বলেন, বিগত সময়ের কর্মকান্ডে পিছিয়ে পড়া দেশ ও জাতিকে সামনে এগিয়ে নিতে হলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। সেজন্য নতুন দিগন্তের সূচনার জন্য আগামীতে আলেম উলামার নেতৃত্বে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আনতে সমগ্র দেশের ন্যায় মহাদেবপুর উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের সকল দায়িত্বশীল নেতাকর্মীদের নিরলস ভাবে কাজ করে যাওয়ার আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews