1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁয় শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে ২৪ প্রহর ব্যাপী মহাহরিনামের যজ্ঞ ও লীলাকীর্তন অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৪০৭ বার

নওগাঁয় শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে ২৪ প্রহর ব্যাপী মহাহরিনামের যজ্ঞ ও লীলাকীর্তন অনুষ্ঠিত

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা গ্রামে শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে আজ মঙ্গলবার থেকে ২৪ প্রহরব্যাপী (তিন দিন তিন রাত) মহাহরিনামযজ্ঞ ও লীলাকীর্তন শুরু হয়েছে। ভাবিচা রাধাগোবিন্দ মন্দিরের হরিবাসর কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করেছে। ভক্তদের দুপুর ও রাতে সেবার জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে। এর আগে গতকাল সোমবার সন্ধ্যা থেকে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, গঙ্গা আহ্বান, মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাসের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। আজ অষ্টকালীন নামকীর্তন পরিবেশন করেন খুলনার জয়দেবী অষ্টসখী সম্প্রদায়, সিরাজগঞ্জের রূপ নারায়ণ সম্প্রদায়, মাগুরার মা দুর্গা সম্প্রদায়, নওগাঁর রাধাগোবিন্দ সম্প্রদায় ও শ্রী রাধা মাধব সম্প্রদায়। আগামীকাল বুধবার ভোর থেকে ১৬ প্রহরব্যাপী লীলাকীর্তন পরিবেশন করবেন সাতক্ষীরার রাজীব বিশ্বাস, যশোরের কৃষ্ণা পাল, রাজশাহীর শতরুপা হালদার ও লালমনিরহাটের অরবিন্দু বর্মন। রাধাগোবিন্দ মন্দির হরিবাসর কমিটির সভাপতি শ্যামল কৃষ্ণ রায় জানান, এবছর আমাদের ১৪তম অধিবেশন। গত কয়েক বছরের ন্যায় এবারও আমরা ভক্তবৃন্দের জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছি। আশা করছি প্রচুর ভক্তের সমাগম হবে। আগামী শুক্রবার মহাপ্রভুর মহাপ্রসাদ বিতরণ, দধিমঙ্গল ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে এ আয়োজন শেষ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews