1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

নওগাঁর মান্দায় চোরাই এঁড়াবাছুর উদ্ধার সহ এক জন চোর গ্রেপ্তার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৬৫৬ বার

নওগাঁর মান্দায় চোরাই বাছুর উদ্ধার সহ এক জন চোর গ্রেপ্তার

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধি-

নওগাঁর মান্দায় চুরি যাওয়া একটি  বাছুর গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম নাজু আহমেদ (৩৫)। তিনি ভালাইন ইউনিয়নের বনতসর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। জানা গেছে, গত ১৯ জুন বৃহস্পতিবার রাতে উপজেলার ভালাইন ইউনিয়নের ভালাইন গ্রামের বীরেন ওরাওয়ের একটি এঁড়ে বাছুর চুরি যায়। এ ঘটনায় তিনি মান্দা থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গরু চোরচক্রের সদস্য নাজু আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজু আহমেদ গরু চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ শনিবার দিবাগত রাতে নওগাঁর মহাদেবপুর উপজেলার কন্দরপুর গ্রামে অভিযান চালিয়ে চোরাই গরুটি উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক তরিকুল ইসলাম ওরফে তারেক পালিয়ে যান।বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, গ্রেপ্তার নাজুকে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক তারেককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews