1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

নওগাঁর পত্নীতলা ১৪ ব্যাটালিয়নের অভিযানে ১৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার

  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৪৭২ বার

নওগাঁর পত্নীতলা ১৪ ব্যাটালিয়নের অভিযানে ১৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অভিযানে জয়পুরহাট সীমান্ত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। ১৬ জুলাই ভোরে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধীনস্থ পাগলাদেওয়ান বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল হামিদের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। সীমান্ত পিলার ২৭২/৬-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তমাবাদ মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে ৯০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৫৮ বোতল ভারতীয় ফেয়ারডিল নেশাজাতীয় কফ সিরাপ মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা রাতের অন্ধকারে মাদক ফেলে পালিয়ে যায়। এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার ও চোরাচালান রোধে বিজিবির সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews