1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁর মান্দায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা

  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৪৪৭ বার

নওগাঁর মান্দায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা

নওগা প্রতিনিধিঃ

শুক্রবার (১১ জুলাই) সকালে উপজেলার ভালাইন ইউনিয়নের বৈলশিং মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত আব্দুস সালাম (৫৫) উপজেলার ভালাইন ইউনিয়নের বৈলশিং গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে। প্রথম শ্রেণীতে পড়ু্য়া ৯ বছর বয়সী ওই ভুক্তভোগী শিক্ষার্থীর বাবার দায়েরকৃত মামলায় আজ শুক্রবার দুপুরে তাকে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই শিক্ষার্থী গত ৮ জুলাই সকালে নিজ বাড়িতে খেলছিলো। এরপর বেলা ১১ টার দিকে খাবার জিনিস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের জঙ্গলে নিয়ে গিয়ে জোরপূর্বকভাবে ধর্ষণ চেষ্টা করে সালাম । এরপর ভূক্তভোগীর চিৎকারে সে পালিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের প্রস্তাব দিয়ে কালক্ষেপন করেন অভিযুক্ত সালামের পরিবারের লোকজন। কিন্তু গত কয়েকদিন পেরিয়ে গেলেও কোন সুরাহা না হওয়ায় আজ শুক্রবার সকালে অভিযুক্ত আব্দুস সালামকে তার বাড়ির সামনে পেয়ে গণধোলাই দিয়ে আটকিয়ে রাখেন। এরপর ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আব্দুস সালামকে হেফাজতে নেয় পুলিশ।বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, জরুরি পরিষেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আব্দুস সালামকে হেফাজতে নেয়। এ ঘটনায় ওই ভূক্তভোগী শিক্ষার্থীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪) খ ধারায় একটি মামলা দায়ের করেন । ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews