1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় ট্রাক চালকের সহকারী মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৪৪০ বার

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় ট্রাক চালকের সহকারী মৃত্যু

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় দাঁড়িয়ে থাকা একটি বালুবোঝাই ট্রাককে পেছন থেকে পাথরবোঝাই একটি ট্রাক ধাক্কা দেওয়ার ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে মান্দা উপজেলার ১৪ মাইল ফিলিং স্টেশন এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম শ্রাবণ মোল্লা (২১)। তিনি রাজশাহীর পবা উপজেলার দিয়াড়ি গ্রামের রিপন মোল্লার ছেলে। শ্রাবণ পাথর বোঝাই ট্রাকটির সহকারী (হেলপার) হিসেবে কাজ করতেন। প্রত্যক্ষদর্শী মাহবুর রহমান জানান, বালুবোঝাই একটি ট্রাক পেট্রোল পাম্পের সামনের সড়কে দাঁড়িয়ে ছিল। ট্রাকচালক প্রস্রাব করার জন্য ট্রাক থেকে নেমে যান। ওই সময় নওগাঁ থেকে রাজশাহী অভিমুখে যাওয়া পাথরবোঝাই একটি ট্রাক পেছন দিক থেকে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে পাথরবোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই হেলপার শ্রাবণ মোল্লার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পাথরবোঝাই ট্রাকটির চালক পালিয়ে যান। বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews