1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

‘নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার হবে’-স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩২৫ বার

‘নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার হবে’-স্বরাষ্ট্র উপদেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

‘এখনো আমরা সব অস্ত্র উদ্ধার করতে পারিনি। এগুলো উদ্ধারের চেষ্টা করছি। নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার হবে। এক্ষেত্রে আমি সবার সহযোগিতা কামনা করছি। নির্বাচনে বড় স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দল। তাদের এক্ষেত্রে মূল ভূমিকা রাখতে হবে।শনিবার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এর আগে র‌্যাব-১১ সদর দপ্তর পরিদর্শন করেন তিনি।উপদেষ্টা বলেন, ‘জুলাই হত্যাকাণ্ডের অনেক মামলার অগ্রগতি শুরু হয়েছে। তবে সমস্যা হয়েছে এসব মামলায় অগণিত ব্যক্তিদের উদ্দেশ্যমূলকভাবে আসামি করা হয়েছে। সেজন্য তদন্ত কাজ কিছুটা বিলম্বিত হচ্ছে। নিরপরাধ ব্যক্তিরা যাতে হয়রানির শিকার না হন সেটি লক্ষ্য রেখে অভিযোগপত্র দাখিল করা হবে।’তিনি আরও বলেন, ‘সাংবাদিকরা সবসময় সত্য প্রকাশ করলে কখনো বিভ্রান্তি সৃষ্টি হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটা সত্যিই শুধুমাত্র ওইটাই প্রকাশ করা হয়। এতে করে জনগণও সচেতন হবে। কিছু স্বার্থান্বেষী মহল থাকবে যারা সবসময় প্রবলেম সৃষ্টি করবে। আমাদের সঙ্গে রাজনৈতিক দলের কোনো বিভেদ নেই। আমাদের কাজ আইনশৃঙ্খলা ঠিক রাখা। আর রাজনীতিবিদদের দায়িত্ব জনগণের কাছে ভোট আদায় করা। বর্তমানে মিডিয়া এতো ভালো অবস্থানে আছে আপনারা সব জায়গার খবর সহজে করতে পারছেন।’এ সময় উপস্থিত ছিলেন এ কে এম শহিদুর রহমান, অতিরিক্ত আইজিপি ও মহাপরিচালক (ডিজি), র‌্যাব; রেজাউল করিম মল্লিক, ডিআইজি, ঢাকা রেঞ্জ; প্রত্যুষ কুমার মজুমদার, পুলিশ সুপার, নারায়ণগঞ্জ; তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্); ইসরাত জাহান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি); মোঃ সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্র্যাফিক ও ডিবি); মোঃ হাসিনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) সহ জেলা পুলিশের অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ, র‌্যাব-১১ ভারপ্রাপ্ত অধিনায়ক (সিও) এডি. ডিআইজি মোশারফ হোসেন ভূঁইয়া, উপ অধিনায়ক মেজর অনাবিল ইমাম, অপস অফিস সিনিয়র এএসপি গোলাম মোর্শেদ সহ বিভিন্ন কর্মকর্তারা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun   Aug »
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews