1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁর রক্তদহ বিলে “পাখি পল্লীর” সৌন্দর্য বর্ধনের জন্য শতাধিক গাছ হস্তান্তর

  • আপডেট টাইম : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২১৪ বার

নওগাঁর রক্তদহ বিলে “পাখি পল্লীর” সৌন্দর্য বর্ধনের জন্য শতাধিক গাছ হস্তান্তর

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগর উপজেলায় বিনোদন কেন্দ্র হিসেবে রক্তদহ বিল এলাকায় পর্যটন এলাকা ও পাখি পল্লী গড়ে তোলা হয়েছে। এলাকাটিতে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। এবার এলাকাটির সৌন্দর্য বর্ধনের জন্য একটি অরাজনৈতিক সংগঠন অপরাজিতা ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার ৭ আগষ্ট ফাউন্ডেশনের মাসুম পারভেজ ও সবুজ সরদার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম ও উপজেলা পরিষদের সিএ আনছার আলীর হাতে তুলে দেন দারচিনি, তেজপাতা, লটকন, কাঠবাদাম, জাম, নিম, পাইকড় ও বট গাছ। ইউএনও রাকিবুল হাসানের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে মাসুম পারভেজ বলেন, তিনি আমাদের এই উপজেলাকে সারা দেশের মানুষের কাছে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এলাকাবাসী হিসেবে আমাদেরও উচিৎ এগিয়ে আসা। তাই আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে গাছগুলো হস্তান্তর করা হয়েছে।এলাকাটি পর্যটকদের কাছে আরও আকর্ষনীয় করতে পর্যটন এলাকার সৌন্দর্য বৃদ্ধিতে বহুমুখি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। তিনি পর্যটকদের কাছে আকর্ষনীয় করে তুলতে অনেক কিছু করবেন বলে পরিকল্পনায় আছে তার। পাশাপাশি বিভিন্নভাবে যারা সার্বিক সহযোগিতা করছেন তাদেরকে ধন্যবাদ জানান তিনি। উল্লেখ, খালের দুই পাশ দিয়ে গড়ে তোলা হয়েছে পাখি পল্লী, মৎস্য অভয়ারণ্য ও পর্যটন এলাকা। বর্ষা মৌসুমে পানিতে টইটম্বুর হওয়া বিল ও খালটি দর্শন করতে এলাকাটি দর্শনার্থীদের আগমনে জমজমাট হয়ে ওঠে। কিন্তু বর্ষা মৌসুমে বিল ও খালের সৌন্দর্য প্রকাশে এবং নৌকা চলাচলের বড় বাধা ছিলো কচুরিপানা। পাখি পল্লীর সৌন্দর্য নষ্ট করার প্রধান অন্তরায় ছিলো খালে জমে থাকা এই কচুরিপানা। পর্যটন এলাকায় আসা দর্শনার্থীরা যেন সহজেই নৌকা করে বর্ষার রূপ ও পর্যটন এলাকার সৌন্দর্য উপভোগ করতে পারেন সেই জন্য সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসানের প্রচেষ্টায় ওই এলাকার সংযোগ রতনডারা খালের কচুরিপানা পরিষ্কার করা হয়েছে। ফলে সৌন্দর্য যেন হারিয়ে ফেলা খাল ফিরে পেয়েছে তার প্রাকৃতিক জীবনধারা। খালজুড়ে এখন বইছে নির্মল জলধারা, চলছে নৌকা।এখন পরিবর্তনের ছোঁয়ায় রক্তদহ বিল এলাকা হয়ে উঠেছে আরও আকর্ষণীয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul   Sep »
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews