1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁয় ভিপি সম্পত্তি ব্যক্তি মালিকানায় লীজ,পোরশার বড়রনাইলে জনগণের মাঝে চাপা-ক্ষোভ সৃষ্টি

  • আপডেট টাইম : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৪৩৭ বার

নওগাঁয় ভিপি সম্পত্তি ব্যক্তি মালিকানায় লীজ,পোরশার বড়রনাইলে জনগণের মাঝে চাপা-ক্ষোভ সৃষ্টি

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর পোরশায় গোপনে সরকারী ভিপি সম্পতি লীজ দিয়েছে বড়রনাইল গ্রামের মৃত হযরত আলীর ছেলে সাইদুর রহমান। এনিয়ে গ্রামটির জনসাধারনের মাঝে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। জানাগেছে, উপজেলার বড়রনাইল গ্রামের রনাইল মৌজার আরএস-৩৪ নং খতিয়ানভুক্ত ১৫২ ও ১৫৩ দাগে ৭৭ শতাংশ জমির মধ্যে ৬৬ শতাংশ ভিপি সম্পত্তি। একই গ্রামের মৃত হযরত আলীর ছেলে সাইদুর রহমান গোপনে বিগত ২০২১-২০২২ অর্থ বছরের শুরুতে ১২ বছরের জন্য জমিটি লীজ প্রদান করেন উপজেলার পাথরডাংগা গ্রামের শরিফুল ইসলামের ছেলে জুয়েল বাবুকে। স্থানীয়রা জানতে পেয়ে সে সময় প্রতিবাদ করলে সাইদুর আওয়ামী লীগ সমর্থক হওয়ায় কেউ কিছু বলতে পারেনি। দলীয় ভয় দেখিয়ে সাইদুর রনাইল মৌজার ওই জমি ছাড়াও তিনি আরো জমি দখল করছেন এবং প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে কোন কাগজপত্র ছাড়াই ভোগ দখল করছেন। এরই সুবাদে সাইদুর ৪৩ হাজার টাকা বছর হিসাবে উল্লেখিত ৬৬ শতাংশ জমি লীজ প্রদান করেন। তেঁতুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য ও বড়রনাইল গ্রামের মনছুর রহমান, প্রবীন ব্যক্তি তমিজ উদ্দিন (আমবাবু), মৃত আব্দুছ ছাত্তারের ছেলে রেজাউল করিম ও মৃত আব্দুল হাই এর ছেলে আনিছুর রহমান জানান, ৩২/৯৮ নং ভিপি সম্পত্তিগুলি ১৫/১৬ বছর পূর্বে খেলার মাঠ হিসাবে ব্যবহৃত হতো। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে সাইদুর রহমান বেআইনিভাবে মাঠটি দখল করে মাটি কেটে জমিতে পরিনত করেন এবং কোন প্রকার লীজ ছাড়াই সরকারকে ফাঁকি দিয়ে ভোগদখল ও সেখানে উৎপাদিত ফসল সহ গাছ কেটে আতœসাত করতে থাকেন। ২০২৫সাল পর্যন্ত লীজের টাকা সহ প্রায় ১০ লক্ষ ৬০ হাজার টাকার গাছ ও ফসল আতœসাত করেছেন বলে তারা ক্ষোভ প্রকাশ করেন। এনিয়ে গ্রামটিতে যে কোন সময় আতœক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে তারা জানান।এব্যাপারে তারা পোরশা থানায় একটি এজাহার ও সহকারি কমিশনার (ভূমি) বরাবর আবেদন করেছেন বলেও জানান। এ বিষয়ে জানতে চাইলে সাইদুর রহমান জানান, উল্লেখিত জমি গুলি ভিপি সম্পত্তি। তিনি এগুলো অনেকদিন থেকে ভোগ দখল করে আসছেন। এব্যাপারে তিনি কোর্টে মামলা করেছেন বলে জানান। তার কোন কাগজপত্র নেই এবং তিনি জমি লীজ দিয়েছেন এটা সত্য বলে শিকার করেন। অপরদিকে, নিতপুর-তেঁতুলিয়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা রাশেদুল হক জানান, ভিপি সম্পত্তি একমাত্র জেলা প্রশাসক মহোদয়ের অধীনে। জেলা প্রশাসক লীজ দিতে পারেন। উল্লেখিত ভিপি সম্পত্তি নথিপত্র মোতাবেক কাউকে লীজ দেওয়া হয়নি। যদি লীজ দেওয়া হতো তাহলে তারা অবগত থাকতেন বলে জানান। তবে সাইদুর রহমান ভিপি সম্পত্তি লীজ না নিয়ে গোপনে অবৈধভাবে জুয়েল নামে এক ব্যক্তিকে সাব লীজ দিয়েছেন বলে তারা জেনেছেন। বিষয়টি ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস জানান, সাইদুর রহমানকে জমি কোনভাবে লীজ দেওয়া হয়নি।তাকে একাধীকবার কাগজপত্র নিয়ে ডাকলেও তিনি আসেন না। বরং তিনি সরকারকে বিবাদী করে গত ২২/৫/২৫ইং তারিখে যুগ্ম জেলা জজ ২য় আদালতে ১৮/২৫ নং একটি মামলা করেছেন এবং উল্লেখিত সম্পত্তি তাকে লীজ দিলে মামলা তুলে নিবেন বলে ফোনে সহকারী কমিশনারকে জানিয়েছেন। তবে এবাপারে তারা ব্যবস্থা নিবেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews