1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁর মহাদেবপুরে ড্রাগন ফল চাষ করে সফল হচ্ছেন প্রন্তিক কৃষক

  • আপডেট টাইম : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২২৫ বার

নওগাঁর মহাদেবপুরে ড্রাগন ফল চাষ করে সফল হচ্ছেন প্রন্তিক কৃষক

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে বিদেশী ফল ড্রাগন চাষ করে সফল হচ্ছেন প্রান্তিক কৃষকরা। অন্যান্য ফসলের চেয়ে ঝুঁকিমুক্ত ও লাভজনক হওয়ায় দিনদিন এ ফল চাষের পরিধি বাড়ছে। কয়েক বছর আগেও ড্রাগন শহরের উচ্চবৃত্ত মানুষের কাছে পরিচিত ছিল। গ্রামের মানুষ বিদেশী এই ফল খাওয়া তো দুরের কথা তারা চিনতেনই না। এখন এলাকায় চাষ হওয়ায় আস্তে আস্তে সবার কাছেই প্রিয় হয়ে উঠছে এ ফল। টকটকে লাল রং ও সুস্বাদু হওয়ায় শিশুরা এই ফল খুবই পছন্দ করছে। খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৩ সালের দিকে দেশে বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ শুরু হলেও এর অনেক পরে নওগাঁ জেলায় শুরু হয় ড্রাগনের চাষ। প্রথমে পোরশা ও সাপাহার উপজেলার দুই একজন কৃষক পরীক্ষামূলকভাবে ড্রাগন চাষ করে সাফল্য অর্জন করেন। পরে তাদের সাফল্য দেখে অন্যান্য উপজেলাসহ প্রত্যন্ত অঞ্চলের কৃষকরাও ড্রাগন চাষে আগ্রহী হয়ে উঠেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ উপজেলায় প্রায় ৭ হেক্টর জমিতে ড্রাগন চাষ হয়েছে। লাভজনক হওয়ায় দিন দিন এর পরিধি বাড়ছে। উপজেলার শিবরামপুর গ্রামের ড্রাগন চাষী মো: আজাদুল হক বলেন, তিনি তিন বিঘা জমিতে ড্রাগন বাগান করেছেন। এতে তার খরচ হয়েছে প্রায় ৪ লক্ষ টাকা। তার ড্রাগন বাগানে মাত্র ১৬ মাসে ফল আসা শুরু হয়েছে। সপ্তাহে ৩ থেকে ৪ দিন ড্রাগন বাগান থেকে ফল উঠছে। তবে এবার অন্যান্য বছরের তুলনায় ড্রাগনের দাম কম। প্রতি কেজি ড্রাগন ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি করছেন। তারপরও এ পরিমাণ জমিতে ৪ থেকে ৫ লক্ষ টাকার ড্রাগন বিক্রি হবে বলে আশা করছেন তিনি। অর্থনৈতিকভাবে লাভ হওয়ার পাশাপাশি ড্রাগন বাগানের সৌন্দর্য নয়ন জুড়াচ্ছে এলাকাবাসীর। প্রতিদিনই অনেক মানুষ আসছেন তার ড্রাগন বাগানের সৌন্দর্য দেখতে। উপজেলা কৃষি অফিসার হুসাইন মুহাম্মদ এরশাদ বলেন, এ এলাকার মাটি ড্রাগন চাষের জন্য খুবই উপযোগী। জমিতে একবার ড্রাগনের গাছ লাগালে সে গাছ থেকে কয়েক বছর ফল পাওয়া যায় এবং অন্যান্য ফসলের মত তেমন একটা পরিচর্চাও করতে হয়না। একারণে ড্রাগন চাষ বেশ লাভজনক। সারাবছর ড্রাগন পাওয়া গেলেও মে মাস থেকে অক্টোবর মাস পযর্ন্ত ড্রাগনের মৌসুম। এ সময়ে প্রকৃতির নিয়মে স্বাভাবিকভাবেই ড্রাগন উৎপাদন হয়। অন্য সময় ড্রাগন উৎপাদনের জন্য চাষীরা নানা প্রকার হরমোন ব্যবহার করেন। তাই মৌসুমের সময় উৎপাদিত ড্রাগন বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ ও খাওয়ার জন্য নিরাপদ বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul   Sep »
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews