1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁর নিয়ামতপুরে সরকারি খাস-পুকুর থেকে মাছ লুটের অভিযোগ বিএনপি নেতার মোশারফের বিরুদ্ধে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৩৫১ বার

নওগাঁর নিয়ামতপুরে সরকারি খাস-পুকুর থেকে মাছ লুটের অভিযোগ বিএনপি নেতার মোশারফের বিরুদ্ধে

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সরকারি (খাস) পুকুর থেকে মাছ লুটের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। পুকুর থেকে অন্তত দুই লাখ টাকার মাছ লুট হয়েছে। জানা গেছে, উপজেলার হাজিনগর ইউনিয়নের কন্যাপাড়া পাঁচপুকুরিয়া গ্রামের সরকারি খাস পুকুরটি দীর্ঘদিন ধরে প্রায় ৩০–৩৫ জন মিলে মাছ চাষ করছেন। এ ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতাসহ কয়েকজনকে দায়ী করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত মোশারফ হোসেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সদস্য। এলাকাবাসীদের পক্ষ থেকে মঙ্গলবার (১৯ আগস্ট) অভিযোগটি করেন মোজাম্মেল হোসেন নামের এক ব্যক্তি। তিনি বলেন, পুকুরটিতে রুই, কাতলাসহ ১২ প্রজাতির প্রায় এক লাখ টাকার মাছ চাষ করা হচ্ছিল। গত (১৮ আগস্ট) সোমবার সন্ধ্যার দিকে জানতে পারি, পুকুরের মাছ লুট করা হয়েছে। মৌখিকভাবে প্রতিবাদ করলে প্রতিপক্ষের সঙ্গে বাকবিতর্ক হয়। একপর্যায়ে অভিযোগ অনুযায়ী প্রতিপক্ষ মোশাররফ এবং তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে চাষিদের ওপর হামলার উদ্দেশে এগিয়ে আসে। ভয়ে চাষিরা ওই স্থান থেকে সরতে বাধ্য হন। অভিযুক্ত উপজেলা বিএনপি নেতা মোশাররফ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পুকুরটি দেবাত্তর সম্পত্তি, দেবাত্তর আমাকে দেখভালের দায়িত্ব দিয়েছে। পুকুরের মাছ ধরে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিতরণ করার জন্য কিছু মাছ ধরা হয়েছে এবং কিছু বিক্রি করা হয়েছে।’ এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ‘পুকুর থেকে মাছ লুটের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews