1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁর মান্দায় গেটকা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৩৫০ বার

নওগাঁর মান্দায় গেটকা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠান অনুষ্ঠিত

উজ্জ্বল কুমার জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁর মান্দায় আজ মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলন কক্ষে গেটকা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থার (বিএসডিও) বাস্তবায়নাধীন ‘জেন্ডার ইক্যুয়ালিটি ট্রান্সফরমস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্পে’র অধীনে এই সভার আয়োজন করা হয়।।  সংস্থার উপজেলা কো-অর্ডিনেটর মানুয়েল টুডু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে গেটকা প্রকল্পের বিস্তারিত উপস্থাপন করেন প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর আতাউর রহমান।  সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, বিএসডিও’র উপজেলা কো-অর্ডিনেটর ময়না রাণী, লরেন্স বারোয়া, প্রজেক্ট অ্যাসিস্টেন্ট আব্দুল লতিফ ও শাহিদা পারভিন। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি, যুব প্রতিনিধিসহ ৪০জন অংশগ্রহণ করেন। উল্লেখ্য বিএসডিও বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এর অর্থায়নে এবং ওয়েভ ফাউন্ডেশন, ডাসকো ফাউন্ডেশন, জাগো নারী ও এনএসএস এর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে নওগাঁ জেলার মহাদেবপুর, সাপাহার ও মান্দা উপজেলার ১৮টি ইউনিয়নে গেটকা প্রকল্প বাস্তবায়ন করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews