1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁয় কিশোরিকে ধর্ষনের দায়ে সালাম নামে এক জনের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট টাইম : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৩২৭ বার

নওগাঁয় কিশোরিকে ধর্ষনের দায়ে সালাম নামে এক জনের যাবজ্জীবন কারাদণ্ড

উজ্জ্বল কুমার জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁর পত্নীতলায় কিশোরিকে ধর্ষনের দায়ে আহম্মদ সালাম (৩৮) নামের এক জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়। রোববার (২৪ আগস্ট) সকালের দিকে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার এ রায় দেন। রায়ের সময় আসামী কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১১ জুলাই বিকাল তিন টার সময় আঃ সালাম পত্নীতলা উপজেলার কাদিয়াল বাজারের পাশ থেকে একজন নাবালিকা মেয়েকে সিএনজিযোগে অপহরণ করে নওগাঁ শহরের ভবানীপুর দক্ষিন পাড়া গ্রামের মোঃ মোজাফ্ফর রহমানের ভাড়া বাসায় আটক রেকে একাধিকবার ধর্ষণ করে। পরে মেয়ের বাবা পত্নীতলা থানায় অভিযোগ করলে র্যাব শহরের ভবানীপুর আসামির ভাড়া বাসা থেকে গ্রেফতার করে এবং মেয়েকে উদ্ধার করে। এরপর তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় আসামি আঃ সালামসহ চার জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত সতেরো জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে আজ রায়ের জন্য দিন ধার্য করেন। আজ আসামিদের উপস্থিতিতে আসামি আঃ সালামকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ছয় মাস বিনাশ্রম কারাদন্ড এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদেরকে খালাসের রায় পড়ে শুনানো হয় এবং মূল আসামি পূর্ব হতেই হাজতে থাকায় তাকে সাজা পরোয়ানা মূলে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার। রাষ্ট্রপক্ষের সরকারী কৌশলী এ্যাডভোকেট রেজাউল করিম রায়ে সন্তোষ প্রকাশ করেন এবং আসামী পক্ষের কৌশলি ফাহমিদা কুলসুম উচ্চ আদালতে আপিল করার কথা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews