1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁর মান্দা দেলুয়াবাড়ী হাটের কাপড় পট্রির এলাকায় সরকারি জমিতে স্থাপনা নির্মাণঅর্ধকোটি টাকার বাণিজ্যের অভিযোগ

  • আপডেট টাইম : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৭৮ বার

নওগাঁর মান্দা দেলুয়াবাড়ী হাটের কাপড় পট্রির এলাকায় সরকারি জমিতে স্থাপনা নির্মাণঅর্ধকোটি টাকার বাণিজ্যের অভিযোগ

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি হাটের কাপড়পট্টি এলাকায় সরকারি জমিতে একের পর এক আধাপাকা দোকানঘর নির্মাণ করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ডিসিআরের নামে অনুমতি দিয়ে এ পর্যন্ত অন্তত অর্ধকোটি টাকার অর্থ লেনদেন হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, স¤প্রতি হাটের কাপড়পট্টিতে একসঙ্গে অন্তত ৩৫টি দোকানঘর নির্মাণের জন্য ডিসিআর দেওয়া হয়েছে। এসব স্থাপনা নির্মাণে ব্যবসায়ীদের সহযোগিতা করেছেন কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মÐল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার দাস। অভিযোগকারীরা জানান, চলতি বছরের জুন মাসে এসব ডিসিআরে তৎকালীন ইউএনও শাহ আলম মিয়ার স্বাক্ষর রয়েছে। অভিযোগে আরও বলা হয়, এসি ল্যান্ডের পদটি দীর্ঘ ছয় মাস ধরে শূন্য থাকায় উপজেলা ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম সরাসরি পরিচালনা করেন সাবেক ইউএনও। এ সুযোগে হাটের জায়গা লিজ দেওয়ার নামে বড় অঙ্কের অর্থ আদায় করা হয়। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, হাটবাজার লিজ দেওয়ার ক্ষেত্রে সরকার নির্ধারিত হার প্রতি বর্গমিটারে উপজেলা সদরে ৫০ টাকা এবং বাইরে ১৩ টাকা। কিন্তু অভিযোগ অনুযায়ী, দেলুয়াবাড়ি হাটের দোকানপ্রতি ৬০ থেকে ৭০ হাজার এবং বড় দোকানগুলোর ক্ষেত্রে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। এ বিষয়ে অভিযোগকারী আবুল কাসেম বলেন, ‘নিয়ম না মেনে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। বিষয়টি তদন্ত করে অবৈধ ডিসিআর বাতিলের দাবি জানাচ্ছি।সরেজমিনে দেখা যায়, হাটের কাপড়পট্টি এলাকা জুড়ে ইট-বালুর স্তুপ ফেলা হয়েছে। নির্মাণশ্রমিকেরা দিন-রাত কাজ করছেন। অনেক জায়গায় স্থাপনার গাঁথুনি ইতোমধ্যে শেষ হয়েছে। স্থানীয়দের ভাষ্য, জায়গা দখলের প্রতিযোগিতায় নেমেছেন অনেকেই। বাজারের কাপড় ব্যবসায়ী আহসান হাবীব বলেন, ‘বৈধপন্থায় লিজ নিয়ে দোকানঘর নির্মাণ করছি। এখানে সরকারি সম্পত্তি দখল করা হয়নি। তবে অভিযোগ অস্বীকার করেছেন কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মÐল। তিনি বলেন, ‘হাটের ডিসিআর বা জায়গা লিজ প্রদানে আমার কোনো ভূমিকা নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।’ ইউএনও দপ্তরের উপ-প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার দাসের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। বর্তমান ইউএনও আখতার জাহান সাথী বলেন, ‘আমি এ উপজেলায় নতুন যোগদান করেছি। দেলুয়াবাড়ি হাটের ডিসিআর সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul   Sep »
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews