1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁর রাণীনগরে ভ্যানচালকের বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৫০ বস্তা চাল জব্দ

  • আপডেট টাইম : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৭৫ বার

নওগাঁর রাণীনগরে ভ্যানচালকের বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৫০ বস্তা চাল জব্দ

উজ্জ্বল কুমার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে এক ভ্যানচালকের বাড়ি থেকে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ খাদ্যবান্ধব কর্মসূচির দেড় হাজার কেজি (৩০ কেজির ৫০ বস্তা) চাল জব্দ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার গোনা ইউনিয়নের ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে এই চালগুলো জব্দ করা হয়। পরে চালগুলো স্থানীয় এক ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। তবে রিপোর্টটি লেখা পর্যন্ত ওই চালগুলোর প্রকৃত মালিক কে সনাক্ত করতে পারেনি সংশ্লিষ্টরা। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলছেন, একটি চক্র খাদ্যবান্ধব কর্মসূচির ওই চালগুলো কিনে ভ্যানচালকের বাড়িতে মজুদ করে রেখেছিল। তবে তৎক্ষনিক ওই চাল ব্যবসায়ীদের নাম পাওয়া যায়নি। তারা বলছেন, সঠিক তদন্ত করা হলে ঘটনার সঙ্গে জড়িতের নাম বেড়িয়ে আসবে। উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান জানান, খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজির চাল হতদরিদ্রদের মাঝে ডিলারদের মাধ্যমে বিতরণ চলছিল। এরই মধ্যে রোববার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি- উপজেলার ভবানীপুর গ্রামের সিরাজুল ইসলামের বাড়িতে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমান চাল মজুদ করা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিরাজুল ইসলামের বাড়ি থেকে দেড় হাজার কেজি (৩০ কেজির ৫০ বস্তা) চাল পাওয়া যায়। পরে চালগুলো জব্দ করে গোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য (মেম্বার) রবিউল ইসলামের জিম্মায় রাখা হয়েছে। তিনি আরও জানান, বাড়ির মালিক একজন ভ্যানচালক। কিন্তু ওই বাড়িতে কে চালগুলো রেখেছে তা এখনো সনাক্ত করা যায়নি। তবে চালের প্রকৃত মালিককে খুঁেজ বের করতে তদন্ত চলছে। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভবানীপুর গ্রামের সিরাজুলের বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির দেড় হাজার কেজি চাল পাওয়া গেছে। চালগুলো জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul   Sep »
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews