1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

শেরপুরের সীমান্তে বিজিবির অভিযানে ২ মানব পাচারকারীসহ ৫ অনুপ্রবেশকারী আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৫৩৮ বার

শেরপুরের সীমান্তে বিজিবির অভিযানে ২ মানব পাচারকারীসহ ৫ অনুপ্রবেশকারী আটক

শেরপুর প্রতিনিধি:

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) মঙ্গলবার সকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নকশী বিওপি এলাকা থেকে ২জন মানব পাচারকারী এবং ৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে। তাদের মধ্যে ৩ জন নারী, ১ জন শিশু এবং ১ জন পুরুষ রয়েছেন।আটককৃত মানব পাচারকারীরা হলেন নালিতাবাড়ী উপজেলার বরুঙ্গা এলাকার নুরুল ইসলামের ছেলে রমজান আলী (২৪) এবং পোড়াগাঁও এলাকার আসমত আলীর ছেলে রাসেল মিয়া (১৬)।অবৈধ অনুপ্রবেশকারীরা হলেন নড়াইল জেলার কালিয়া থানার বোমভাঘ গ্রামের মেলদার শেখের ছেলে শামীম শেখ (২৩), একই গ্রামের হায়দার গাজীর মেয়ে আফসানা খানম (২২), কুলসুর গ্রামের মৃত মনির হোসেনের মেয়ে রুমা বেগম (৩২),মৃত উজ্জ্বল বিশ্বাসের মেয়ে মিলিনা বিশ্বাস (২৮) এবং তার তিন বছর বয়সী ছেলে কাসেম বিশ্বাস।বিজিবি জানায়, মানব পাচারকারী রমজান আলী ও রাসেল মিয়া গত ২৩ আগস্ট রাতে ২০হাজার থেকে ৩০হাজার টাকা দিয়ে তাদের ভারতে প্রবেশে সহায়তা করেছিল। পরে নিরাপত্তাহীনতার কারণে তারা পুনরায় মানব পাচারকারী চক্রের সহায়তায় বাংলাদেশে প্রবেশের সময় আটক হন।আটককৃত মানব পাচারকারীদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ অনুযায়ী শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান জানান, তারা আন্তর্জাতিক সীমান্ত রক্ষায় এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews