1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁর মান্দায় ঐতিহাসিক পাকুড়িয়া গণহত্যা দিবস পালিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৩১৮ বার

নওগাঁর মান্দায় ঐতিহাসিক পাকুড়িয়া গণহত্যা দিবস পালিত

উজ্জ্বল কুমার জেলা প্রতিনিধি নওগাঁঃ

বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নওগাঁর মান্দায় পালিত হয়েছে ঐতিহাসিক পাকুড়িয়া গণহত্যা দিবস। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় পাকুড়িয়া ইউনাইটেড উচ্চবিদ্যালয় চত্বরে শহীদ পরিবার কল্যাণ ব্যবস্থাপনা কমিটি, পাকুড়িয়া ইউনাইটেড উচ্চবিদ্যালয় এবং এলাকাবাসীর যৌথ আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, গণকবর জিয়ারত, আলোচনা সভা ও দোয়া মাহফিল। আলোচনা সভায় শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম.এ মতিন। শহীদ পরিবার কল্যাণ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুজাহিদ হোসেন প্রামাণিকের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে ও একেএম নাজমুল হক নাজু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান ও আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল, সদস্য ডা. ইকরামুল বারী টিপু প্রমুখ। বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৮ আগস্ট ছিল পাকুড়িয়াবাসির জন্য এক বিভীষিকাময় দিন। সেদিন সকালে পাক হানাদার বাহিনী পাকুড়িয়া ও পাশ্ববর্তী বিল উথরাইল গ্রামের নিরীহ গ্রামবাসীদের অস্ত্রের মুখে জিম্মি করে পাকুড়িয়া ইউনাইটেড উচ্চবিদ্যালয়ের মাঠে নিয়ে আসে। এরপর তাদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ব্রাশফায়ারে নির্মমভাবে হত্যা করা হয়। এই বর্বর হত্যাকাণ্ডে শহীদ হন ১২৮ জন নিরীহ মানুষ, যাদের অধিকাংশই ছিলেন কৃষক ও শ্রমজীবী। সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান ১৭ জন। আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং শহীদ পরিবারে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews