1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আড়াইহাজারে অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, যুবক আটক

  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৩৩০ বার

আড়াইহাজারে অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, যুবক আটক

আড়াইহাজার প্রতিনিধঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সামাজিক যোগাযোগমাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে এক যুবকের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে।আটককৃত যুবকের নাম সাবিদ হোসেন (২০)। তিনি উপজেলার দুপ্তরা ইউনিয়নের খানপাড়া গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম দর্পনের ছেলে। সাবিদ স্থানীয় সফর উদ্দিন কলেজ থেকে এ বছর ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে।পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে আড়াইহাজার থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, ভিডিও ভাইরাল হওয়ার পরপরই পুলিশ সাবিদ হোসেনকে আটক করে। তবে অস্ত্রটি উদ্ধার হয়নি।আটক সাবিদের দেওয়া তথ্যের বরাতে ওসি বলেন, ভিডিওতে দেখা অস্ত্রটি তার নয়, ঢাকা থেকে তার দুজন বন্ধু এসেছিল। সেটি তাদের অস্ত্র। কৌতূহলবশত সাবিদ অস্ত্রটি হাতে নিয়ে ছবি তুলেছিল, আর তার এক বন্ধু ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।তিনি আরও জানান, আটক সাবিদের তথ্যমতে ওই দুই বন্ধুকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তাদের আটক করতে পারলে অস্ত্রটি উদ্ধার সম্ভব হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনপ্রিয় হওয়ার উদ্দেশ্যেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান আড়াইহাজার থানার ওসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews