1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁর ডিসিবি নিউজের সাংবাদিক এ কে সাজুর উপর হামলার প্রতিবাদে পত্নীতলায় মানববন্ধন

  • আপডেট টাইম : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩৭৬ বার

নওগাঁর ডিসিবি নিউজের সাংবাদিক এ কে সাজুর উপর হামলার প্রতিবাদে পত্নীতলায় মানববন্ধন

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুর সাবরেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহে গেলে ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক একে সাজুর উপর হওয়া সন্ত্রাসী হামলার প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা। আজ ২৯ শে আগষ্ট শুক্রবার সকাল সাড়ে দশটায় পত্নীতলার নজিপুর বাস স্ট্যান্ডে সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সাংবাদিক মাহমুদুন্নবী’র সঞ্চালনায় মনিরুজ্জামান মিলন চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক মাসুদ রানা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোট নওগাঁর সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বেলাল, অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃমোকছেদুল ইসলাম, শাহরিয়ার পল্বর, রবিউল ইসলাম, ধামইরহাট থেকে শহিদুল ইসলাম, উজ্জল হোসেন, এশিয়ান টিভির বদলগাছি প্রতিনিধি বুলবুল আহম্মেদ বুলু, সৈকত হোসেন, জামিল আহম্মেদ প্রমূখ। মানববন্ধনে বক্তারা সাংবাদিক একে সাজুর উপর হামলাকারী দলের লেখক দালাল সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানিয়ে বলেন,প্রতিটি সরকারি অফিসই একটা নির্দিষ্ট নিয়মে চলে কিন্তু মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে গত কয়েকদিন ধরে রাতভর জমি রেজিস্ট্রি হয়ে আসছিল । গত কয়েকদিনে মহাদেবপুরের সাবরেজিস্ট্রার মুক্তি আরা যে সমস্ত দলিল মহাদেবপুর সাব- রেজিস্ট্রি অফিসের সম্পাদিত হয়েছে তা নিয়মবহির্ভূত বলে উল্লেখ করে মুক্তি আরার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চান বক্তারা। বক্তারা আরো বলেন, দুষ্কৃতিকারীরা সাংবাদিকদের উপরে হামলা করে তাদের অন্যায় অনিয়ম ঢাকার চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত সারাদেশেই সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটে চলছে প্রতিনিয়ত, এসব দুষ্টিতকারীদের যথাযথ শাস্তির ব্যবস্থা না করলে অন্যায় অনিয়ম যেমন বাড়বে তেমনি সাংবাদিকরাও আরো হুমকির মধ্যে পড়বেন বলে আশঙ্কা করেন বক্তারা । বক্তারা আরো বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি সকল এজহার ভূক্ত আসামীদের গ্রেফতার না করা হয় তাহলে কঠোর থেকে কঠোর আন্দোলনে যাওয়া হবে। উল্লেখ্য, গত ২৭ আগষ্ট নওগাঁ জেলার মহাদেবপুর সাবরেজিস্ট্রি অফিসের নানা ও দুর্নীতি ও অনিয়মের তথ্য সংগ্রহ গেলে ডিবিসি নিউজ এর নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক একে সাজুর উপর হামলা চালান দলিল লেখক এর কিছু সন্ত্রাসীরা। এ সময় সাংবাদিক একে সাজুর ক্যামেরা মোবাইল ফোন এবং সাংবাদিক পরিচয় পত্র ছিনিয়ে নেন দুষ্কৃতিকারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews