1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

নাভারনে যশোর-বেনাপোল মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইওয়ে পুলিশের অভিযান

  • আপডেট টাইম : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩৮৬ বার

নাভারনে যশোর-বেনাপোল মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইওয়ে পুলিশের অভিযান

বেনাপোল প্রতিনিধিঃ

যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা-নাভারন অংশে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ি।   পুলিশ জানায়, মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো যানজট ও দুর্ঘটনার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক দোকানদার ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছিল এবং নাভারন বাজার এলাকায় রাস্তার পাশে থ্রি-হুইলার, ভ্যান ও অটোরিকশা দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখায় চলাচলে বিঘ্ন ঘটছিল। এসব বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওসি রোকনুজ্জামান বলেন, “যানজট নিরসন ও দুর্ঘটনা রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে। মহাসড়ককে দখলমুক্ত রাখতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।”অভিযানে আরও উপস্থিত ছিলেন এএসআই ওবায়দুর, এএসআই ইউসুফ, কনস্টেবল সরোয়ার, তানভীর, হাসিদুল, সাব্বিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews