1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের কবর জিয়ারত করলেন মফিকুল হাসান তৃপ্তি

  • আপডেট টাইম : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩৩৪ বার

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের কবর জিয়ারত করলেন মফিকুল হাসান তৃপ্তি 

বেনাপোল প্রতিনিধিঃ

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের কবর জিয়ারত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তাঁরা দেশের জন্য তাঁর আত্মত্যাগ স্মরণ করেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। এরপর নেতৃবৃন্দ ডিহি ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম আলহাজ্ব সৈয়দ আলী বিশ্বাসের কবরেও জিয়ারত করেন। সেখানে তাঁরা মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় মোনাজাত করেন এবং তাঁর রাজনৈতিক অবদানের স্মৃতিচারণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জনাব মোঃ মফিকুল ইসলাম তৃপ্তি,শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজউদ্দিন, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক,শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আল মামুন বাবলু,বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃআশরাফুজ্জামান মির্জা, যুগ্ম আহ্বায়ক মোঃ জনি হায়দার ও মোঃ লাফু মোড়ল, সদস্য মোঃ মফিজুর রহমান পিন্টু, ডিহি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ আবু কালাম,ডিহি ইউনিয়ন বিএনপির নেতা মোঃ খাইরুল ইসলাম,সাবেক মেম্বার মোঃ সামসুর, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমান,পুটখালী ইউনিয়ন যুবদল নেতা মোঃ জিয়া বিশ্বাস ও মোঃ লিটনসহ শার্শা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। কবর জিয়ারত ও দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ বলেন,মফিকুল হাসান তৃপ্তি বলেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ  শুধু শার্শা বা যশোরের নয়, সমগ্র বাংলাদেশের গর্ব। তাঁর সাহসিকতা ও আত্মত্যাগ আমাদের নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।” আলহাজ্ব সৈয়দ আলী বিশ্বাস ছিলেন ডিহি ইউনিয়ন বিএনপির প্রাণভোমরা। তিনি তৃণমূলের নেতা ছিলেন, সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। তাঁর রাজনৈতিক অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।” “যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক বলেন আজ আমরা মহান মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এবং আমাদের দলের অভিভাবকসম মরহুম সৈয়দ আলী বিশ্বাসের কবর জিয়ারত করে তাদের আত্মার শান্তি কামনা করেছি। তাঁদের আদর্শ ও ত্যাগ আমাদের রাজনৈতিক সংগ্রামে শক্তি জোগাবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews