1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁর ডিবিসি টিভি সাংবাদিক সাজুর উপর সন্ত্রাসীহামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মহাদেবপুরে মানববন্ধন

  • আপডেট টাইম : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪৮ বার

নওগাঁর ডিবিসি টিভি সাংবাদিক সাজুর উপর সন্ত্রাসীহামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মহাদেবপুরে মানববন্ধন

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহে গিয়ে ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক এ.কে সাজু’র উপর হওয়া সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবীতে শনিবার সকালে স্থানীয় বাসষ্ট্যান্ডে ঘন্টাকালব্যাপী মানববন্ধন করেছে উপজেলায় কর্মরত সাংবাদিকরা। এ সময় পাশ্ববর্তী মান্দা, পত্নীতলা ও ধামইরহাট উপজেলা নওগাঁর কর্মরত সাংবাদিকরাও এ মানববন্ধনে যোগ দেন। মহাদেবপুর প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী বাবলু, সম্পাদক আজাদ হোসেন মুরাদ, সদস্য আব্দুর রশিদ তারেক, ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক, পত্নীতলার সাংবাদিক মাহমুদুন্নবী মূখ। মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. আইনুল হোসেন, সহ সম্পাদক এম আর রাজ, সাংগঠনিক সম্পাদক মো. সুইট হোসেন, কোষাধ্যক্ষ মকলেছুর রহমান, সাবেক সভাপতি গৌতম কুমার মহন্ত, মাহবুবুজ্জামান সেতু, সোহাগ রহমান সুজন, মো. মেহেদী হাসান, এস এ উজ্জল, মো. শাকিল আহমেদ, রফিকুল ইসলাম রফিক, এস.এম শামীম, ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি বরুন মজুমদার, সম্পদক আমিনুর রহমান খোকন প্রমূখ। নিয়ম বহির্ভুতভাবে খাজনা-খারিজ ছাড়ায় এবং অতিরিক্ত অর্থের বিনিময়ে দলিল লেখক সমিতির যোগসাজসে গত মঙ্গলবার (২৬ আগষ্ট) সকাল থেকে রাত প্রায় ৯ টা অবধি এবং বুধবার বিকেল পর্যন্ত প্রায় সাড়ে ৮শ দলিল রেজিষ্টি করেন সাব-রেজিষ্টার মুক্তি আরা। এসব অনিয়মের খবর পেয়ে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিক সাজু বুধবার বিকালে সাব-রেজিষ্ট্রি অফিসে যান। এ সময় তিনি সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও দলিল লেখক সমিতির সদস্যদের দ্বারা সন্ত্রাসী হামলার শিকার হন। এ সময় সাংবাদিক সাজুর ক্যামেরা, মোবাইল ফোন এবং সাংবাদিক পরিচয় পত্র ছিনিয়ে নেন দুষ্কৃতিকারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews