1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁয় নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয়তাবাদী বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৭ বার

নওগাঁয় নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয়তাবাদী বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় বর্ণাঢ্য র্যালী ও নানা আয়ােজনের মধ্যে দিয়ে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা  বার্ষিকী পালন করেছে নওগাঁ জেলা বিএনপি। এ উপলক্ষ্যে সােমবার(১লা সেপ্টেম্বর ) সকাল ৭টার সময় নওগাঁ শহরের কেডির মােড় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তােলন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্য দান,কােরান খতম ও দােয়া মাহফিলের মধ্যে দিয়ে দিবসটি সুচনা করা হয়। এরপর সকাল ৯টা থেকে নওগাঁ সদর উপজলার ১২টি ইউনিয়ন ও পৌরসভা ৯টি ওয়ার্ড বিএনপি,যুবদল,স্বেছাসেবক দল, ছাত্রদল, জিয়া ব্রিগেড, জিয়া সংসদসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের নওজায়ান মাঠে একত্রিত জমায়েত হোন। দুপুর সাড়ে ১২টার সময় নওগাঁ নওজায়ান মাঠ থেকে একটি বনাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেডির মােড় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে নওগাঁ জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আবু বক্কর সিদ্দিক নানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের পরিচালনায় এক আলােচনা সভা অনুষ্টিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য নজমুল হক সনি,সাবেক সাধারণ সম্পাদক ও ২০১৮ সালর জাতীয় নির্বাচন নওগাঁ সদর-৫ আসনের বিএনপি মননীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু,জেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক নুর-ই আলম মিঠু,খায়রুল আলম গোল্ডেন,শফিউল আজম ভিপি রানাসহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আনোয়ার হোসেন বুলু, জেলা সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান লিপ্ত, পৌর বিএনপির সভাপতি ডা: মিজানুর রহমান,জিয়া ব্রিগেড এর আহবায়ক মোঃ আসাদুজ্জামান সিদ্দিকী টিপু, জিয়া সংসদ এর আহবায়ক সেতু মৈত্র, সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও রাত ১২টা ১মিনিটে বিএনপির দলীয় কার্যালয়ে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ৪৭ পাউন্ড কেক কাটা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug   Oct »
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews