1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁর মহাদেবপুর ১০ নং ভীমপুর রানী পুকুর গ্রামে বিএনপি নেতা আব্দুল হামিদের বাড়ীতে ডাকাতি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩০ বার

নওগাঁর মহাদেবপুর ১০ নং ভীমপুর রানী পুকুর গ্রামে বিএনপি নেতা আব্দুল হামিদের বাড়ীতে ডাকাতি

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুর ১০ নং ভীমপুর ইউনিয়নের রানী পুকুর গ্রামে বিএনপি নেতার বাড়ীর লোকজনকে বেঁধে রেখে নগদ টাকা, মোটর সাইকেল, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৮ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতদল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে প্রায় ৩ টার দিকে উপজেলার ভীমপুর ইউপির রানীপুকুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ভোররাত ৩ টার দিকে ৮ থেকে ১০ জনের সংঘবদ্ধ ডাকাত দল ভীমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহঃ সভাপতি আব্দুল হামিদের বাড়িতে ঢুকে গৃহকর্তাসহ পরিবারের লোকজনকে বেঁধে রেখে নগদ ৮০ হাজার টাকা, একটি ডিসকভার মোটরসাইকেল, প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ছাগল, চাল-ডালসহ কাপড়-চোপড় লুট করে নিয়ে যায়। খবর পেয়ে সকালে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, থানার ওসি মো. শাহীন রেজা ঘটনাস্থল পরিদর্শন করেন। ভুক্তভোগী আব্দুল হামিদ জানান, মুখোশ পড়া ৮ থেকে ১০ জনের একদল ডাকাত তার বাড়িতে প্রবেশ করে এলোপাথারী মারপিটের পর সকলকে বেঁধে রেখে নগদ টাকা, মোটর সাইকেল, স্বর্ণালঙ্কারসহ সবকিছু লুট করে নিয়ে যায়। এসব মালামালের মূল্য প্রায় ৮ লক্ষ টাকা হবে বলে জানান তিনি।  এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহীন রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews