1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

শেরপুরে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫ বার

শেরপুরে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) শেরপুর জেলা বিএনপির উদ্যোগে পতাকা উত্তোলন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সকাল সাড়ে ৭ টায় শহরের রঘুনাথ বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি শুরু হয়।পরে বিকালে দলীয় কার্য়ালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই জায়গায় গিয়ে শেষ হয়। এসময় র‌্যালীতে হাজারো নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।এর আগে বিভিন্ন জায়গা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয় নেতা কর্মীরা।বর্ণাঢ্য র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ, ফজলুর রহমান তারা, এ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি, প্রকৌশলী ফাহিম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম শহিদুল ইসলাম ভিপি, সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা যুব দলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন অর রশীদ মামুন,  সদস্য সচিব নিয়ামূল হাসান আনন্দ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম আহাম্মেদ সিদ্দিকী বাবু, সাধারন সম্পাদক নাঈম হাসান উজ্জল সহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug   Oct »
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews