1. online@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@somoybangla24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে চারটি আসনে যারা পেলেন বিএনপির মনোনয়ন নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় তৃণমূলের নেতা ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁয় কার্তিকের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিতে আধা-পাকা ধানসহ আলু মরিচ শাক সবজি ক্ষতি! কৃষকের মাথায় হাত নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ছনির বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে কুকুররের কামড়ে শিশুসহ ৩ জন আহত! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে এক জন চোরাকারবারী আটক নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের চলতি মৌসুমে রবিশস্য চাষাবাদে সারের কোন সংকট নেই!!! শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁর মহাদেবপুরের হামিদপুর গ্রামে অভিযান চালিয়ে একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ ৪ জন গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯ বার

নওগাঁর মহাদেবপুরের হামিদপুর গ্রামে অভিযান চালিয়ে একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ ৪ জন গ্রেফতার

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার দুপুরে র‌্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান। র‌্যাব সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সফাপুর ইউপির হামিদপুর গ্রামে অভিযান চালিয়ে একটি কালো পাথরের (কষ্টি পাথর) মূল্যবান বিষ্ণুমূর্তিসহ হামিদপুর গ্রামের মৃত অশিনী কুমার মন্ডলের ছেলে গৌতম চন্দ্র মন্ডল, ভালাইন গ্রামের হোসেন আলীর ছেলে আশিক ইসলাম, মৃত হামিদুর রহমানের ছেলে রুবেল হোসেন ও আব্দুর রাজ্জাকের ছেলে দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের বুধবার দুপুরে মহাদেবপুর থানায় হস্তাস্তর করা হলে আইনী প্রক্রিয়া শেষে বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। র‌্যাব জানান, গ্রেফতারকৃত আসামি গৌতম, আশিক, রুবেল এবং দেলোয়ারগণ কালো পাথরের (কষ্টিপাথর) মূল্যবান বিষ্ণুমূর্তি পাচারকারী। তারা কালো পাথরের (কষ্টিপাথর) বিষ্ণুমূর্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করে তা সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল ধৃত আসামি গৌতম, আশিক, রুবেল এবং দেলোয়ারগংদের গতিবিধি পর্যবেক্ষণ করে মঙ্গলবার সন্ধ্যায় কষ্টিপাথরের মূল্যবান বিষ্ণুমূর্তিসহ তাদের ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug   Oct »
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews